Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে খুনের মামলায় ফাঁসির সাজা ৫ জঙ্গির, ছ'বছর পরে মিলল বিচার

দ্য ওয়াল ব্যুরো: ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি। ঢাকার অমর একুশে বইমেলার বাইরে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছিল অভিজিৎ রায়কে। 'অপরাধ' ছিল, তিনি তাঁর ব্লগে মুক্তচিন্তার সপক্ষে লেখালেখি করতেন। এই কারণেই মৌলবাদীদের নজরে ছিলেন তিনি। খুন হন তাদের হাতেই

ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে খুনের মামলায় ফাঁসির সাজা ৫ জঙ্গির, ছ'বছর পরে মিলল বিচার

শেষ আপডেট: 16 February 2021 11:40

দ্য ওয়াল ব্যুরো: ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি। ঢাকার অমর একুশে বইমেলার বাইরে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছিল অভিজিৎ রায়কে। 'অপরাধ' ছিল, তিনি তাঁর ব্লগে মুক্তচিন্তার সপক্ষে লেখালেখি করতেন। এই কারণেই মৌলবাদীদের নজরে ছিলেন তিনি। খুন হন তাদের হাতেই। অভিজিতের স্ত্রী বন্যা আহমেদের উপরেও হামলা চালায় দুষ্কৃতীরা। ৬ বছর পরে অবশেষে বিচার পেলেন অভিজিৎ। তাঁর খুনের মামলায় পাঁচ অভিযুক্তকে মৃত্যুদণ্ডের সাজা দিল বাংলাদেশের আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আরও এক অভিযুক্তকে। যে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হল— সৈয়দ জিয়াউল হক, জঙ্গিনেতা আকরাম হোসেন, আবু সিদ্দিকি ওরফে সাকিব, মোজাম্মেল হোসেন এবং আরাফত রহমান। জিয়াউল ও আকরাম এখনও পলাতক। পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে উগ্রপন্থী লেখক শফিউর রহমান ফারাবিকে। প্রত্যেকেই বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা দলের সদস্য। আজ, মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ আদালতে এই মামলার শুনানি ছিল। সেই উপলক্ষে আদালত চত্বরে বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয় আগে থেকেই। কড়া নিরাপত্তার মধ্যে সকাল ১০ নাগাদ আদালতে নিয়ে আসা হয় অভিযুক্তদের। এই মামলার রায়ের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। শেষমেশ আজ দুপুরে বিচারপতি মহম্মদ মজিবুর রহমান ৫ অভিযুক্তের ফাঁসির নির্দেশ দেন। এদিনের রায়ে বিচারপতি বলেছেন, "স্বাধীন মত প্রকাশের অধিকারকে খর্ব করতে অভিজিৎ রায়ের ওপর হামলা চালিয়েছিল। অভিযুক্তরা সংগঠিত হয়ে এই কাজ করেছিল। গুরুতর এই অপরাধে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনও সাজা দেওয়া সম্ভব নয়।" বিজ্ঞানের নানা বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি মুক্তমনা ব্লগ সাইট পরিচালনা করতেন অভিজিত রায়। জঙ্গিদের হুমকির মুখেও তিনি বইমেলায় অংশ নিতে দেশে এসেছিলেন। ৬ বছর আগের সেই নৃশংস ঘটনায় গোটা বিশ্বের দরবারে নিচু হয়ে গেছিল বাংলাদেশ। কেবল লেখার অপরাধে কাউকে যে খুন হয়ে যেতে পারে, তা যেন অকল্পনীয় ছিল। আজকের রায় সে লজ্জায় খানিকটা হলেও প্রলেপ দিল।

```