Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বন্ধন ব্যাঙ্কের আমানতের বহর ৩২ শতাংশ বাড়ল, এখন তা ৫৭ হাজার কোটি টাকারও বেশি

দ্য ওয়াল ব্যুরো: সদ্য সমাপ্ত আর্থিক বছরে বন্ধন ব্যাঙ্কের আমানত এক ধাক্কায় বেড়ে গিয়েছে ৩২ শতাংশ। ব্যাঙ্কের মোট আমানতের আয়তন দাঁড়িয়েছে ৫৭,০৭৩ কোটি টাকা। সোমবার বন্ধন ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, চলতি লকডাউনের কারণেও তাদের মাইক্রোব্যাঙ্কিং

বন্ধন ব্যাঙ্কের আমানতের বহর ৩২ শতাংশ বাড়ল, এখন তা ৫৭ হাজার কোটি টাকারও বেশি

শেষ আপডেট: 13 April 2020 07:36

দ্য ওয়াল ব্যুরো: সদ্য সমাপ্ত আর্থিক বছরে বন্ধন ব্যাঙ্কের আমানত এক ধাক্কায় বেড়ে গিয়েছে ৩২ শতাংশ। ব্যাঙ্কের মোট আমানতের আয়তন দাঁড়িয়েছে ৫৭,০৭৩ কোটি টাকা। সোমবার বন্ধন ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, চলতি লকডাউনের কারণেও তাদের মাইক্রোব্যাঙ্কিং ব্যবসায় কোনও আঁচ পড়েনি। বরং এই পরিস্থিতিতে মাইক্রোব্যাঙ্কিং ব্যবসাতেই আমানত ঠিক মতো জমা পড়ছে। তা স্থিতিশীল এবং মজবুতও বটে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত গোটা দেশে তাদের মাইক্রোব্যাঙ্কিং ব্যবস্থায় আমানত জমার হার আগের তুলনায় ৯৮.৭ শতাংশ। এই পরিসংখ্যানই স্থিতিশীলতার বার্তা দিচ্ছেন বলে তাঁদের বক্তব্য। গত অক্টোবর মাসেই বন্ধন ব্যাঙ্কের সঙ্গে মিশে গিয়েছে গ্রুহ ফিনান্স। ব্যাঙ্কের তরফে সোমবার আরও জানানো হয়েছে, তাদের মোট আমানতের ৭৮.৪ শতাংশই হল রিটেল ডিপোজিট। গত আর্থিক বছরে যা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ৩১ মার্চ ২০২০ যার আয়তন ছিল ৪৪,৭৬০ কোটি টাকা। প্রসঙ্গত, গত আর্থিক বছরের শেষে বন্ধন ব্যাঙ্কের মোট আমানতের আয়তন ছিল ৪২ হাজার ২৩২ কোটি টাকা। সেই সময়ে ব্যাঙ্কের রিটেল ডিপোজিটের আয়তন ছিল ৩৩ হাজার ৪৪৫ কোটি টাকা। সোমবার বন্ধন ব্যাঙ্ক তাদের রেগুলেটরি ফাইলিংয়ে আরও জানিয়েছে যে তাদের দেওয়া ঋণ ও অগ্রিমের পরিমাণও গত আর্থিক বছরে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। হিসেব মতো ২০১৯-২০ আর্থিক বছরে ঋণ ও অগ্রিম ৬০ শতাংশ বেড়ে হয়েছে ৭১ হাজার ৮২৫ কোটি টাকা। ২০১৮-১৯ আর্থিক বছরের শেষে যা ছিল ৪৪ হাজার ৭৭৬ কোটি টাকা। ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে যে, “গত ৩১ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী ব্যাঙ্কের কাছে অতিরিক্ত নগদের জোগান (এক্সেস লিক্যুইডিটি) রয়েছে ৮ হাজার ৪০২ কোটি টাকা। তা ছাড়া ব্যাঙ্কের ব্যবসা এখন যে অবস্থায় রয়েছে তাতে এমএসএফ খাতে আরও ১৮১৫ কোটি টাকা তুলতে পারে বন্ধন।” এমএসএফের অর্থ হল, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। কোনও বাণিজ্যিক ব্যাঙ্ক রাতারাতি রিজার্ভ ব্যাঙ্ক থেকে যে পরিমাণ টাকা তুলতে পারে তাকে এমএসএফ বলা হয়।

```