Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'আদালত কক্ষে শিশুকে স্তন্যপান করাবেন না!' মহিলাকে বাইরে বের করে দিলেন বিচারপতি

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্যে স্তন্যপান (breastfeeding) করানোর ঘটনা আজকের দিনে দাঁড়িয়েও অনেকেই বাঁকা চোখে দেখেন। ভারতে অনেক মা-ই সন্তানকে প্রকাশ্যে স্তন্যদানের সময় অনেক রকম কটূক্তি কিংবা বাধার সম্মুখীন হয়েছেন। তবে শুধু ভারত নয়, আপাত উন্নত দে

'আদালত কক্ষে শিশুকে স্তন্যপান করাবেন না!' মহিলাকে বাইরে বের করে দিলেন বিচারপতি

শেষ আপডেট: 11 March 2023 06:34

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্যে স্তন্যপান (breastfeeding) করানোর ঘটনা আজকের দিনে দাঁড়িয়েও অনেকেই বাঁকা চোখে দেখেন। ভারতে অনেক মা-ই সন্তানকে প্রকাশ্যে স্তন্যদানের সময় অনেক রকম কটূক্তি কিংবা বাধার সম্মুখীন হয়েছেন। তবে শুধু ভারত নয়, আপাত উন্নত দেশগুলিও এই ব্যাপারে যে একেবারেই ব্যতিক্রমী নয়, তার প্রমাণ মিলেছে সম্প্রতি। ভরা আদালত কক্ষে স্তন্যপান করানোর 'অপরাধে' এক মহিলাকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন স্বয়ং বিচারপতি (Judge kicks out breastfeeding mother)।

হতবাক করা ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায় (Australia)। গত বৃহস্পতিবার সেখানকার ভিক্টোরিয়া কাউন্টি কোর্টে বসে একটি মামলার শুনানি দেখছিলেন ওই মহিলা। একইসঙ্গে সদ্যোজাত সন্তানকে স্তন্যপানও করাচ্ছিলেন তিনি। তা দেখতে পেয়েই সরাসরি ওই মহিলাকে সন্তানসহ আদালত কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারক। সূত্রের খবর, তাঁর দাবি, ভরা আদালতে সন্তানকে প্রকাশ্যে স্তন্যপান করালে তাতে আদালতের কাজ ব্যাহত হতে পারে।

সেই নির্দেশ শোনা মাত্রই সন্তানকে সঙ্গে করে সেখান থেকে বেরিয়ে যান ওই মহিলা।

সূত্রের খবর, এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মেলবোর্নের অবস্টেট্রিশিয়ান নিশা খোট। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিধানসভা সহ বিভিন্ন বিধানসভায় দীর্ঘদিন ধরেই শিশুদের স্তন্যপান করান মায়েরা। তিনি আরও জানিয়েছেন, যেহেতু স্তন্যপানের সঙ্গে মা এবং শিশুর স্বাস্থ্যের বিষয়টি জড়িত রয়েছে, তাই তাতে বাধা দেওয়া হলে তা মা এবং শিশু উভয়ের জন্যই ক্ষতিকর হতে পারে।

তাঁর আরও দাবি, শিশুদের নিয়ম মেনে প্রাতরাশ, মধ্যাহ্নভোজ কিংবা নৈশভোজ করানো হয় না। তাদের যখন খিদে পায় তখনই খাওয়াতে হয়। তাই যে মুহূর্তে বাচ্চার খিদে পাবে তখনই তাকে খাওয়ানোর সুবিধা থাকা উচিত মায়ের।

বিষধোঁয়ায় চোখ জ্বালা-শ্বাসকষ্ট, রাতারাতি লকডাউন পরিস্থিতি কোচিতে


```