Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বুলেটের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র! ছবি ভাইরাল হতেই বিপাকে আউসগ্রামের তৃণমূল নেতা 

অত্যাধুনিক একটি আগ্নেয়াস্ত্র হাতে বাঁশের মাচার উপর বসে থাকতে দেখা গেছে বুলেটকে। তারপর থেকেই বিতর্ক শুরু। 

বুলেটের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র! ছবি ভাইরাল হতেই বিপাকে আউসগ্রামের তৃণমূল নেতা 

শেষ আপডেট: 26 October 2023 22:18

দ্য ওয়াল ব্যুরো: নাম বুলেট। কাজেকর্মেও নামের সঙ্গে বেশ মিল! 
 
 
দেখতে খুবই সাদামাটা। সাদা স্যান্ডো গেঞ্জির সঙ্গে লুঙ্গি ভাঁজ করে পরা। রোগা চেহারা, গলায় ঝুলছে গামছা। কিন্তু হাতের দিকে তাকালেই চোখ কপালে উঠবে! ডানহাতে কালো রঙের যে জিনিসটি ধরা রয়েছ, সেটি একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র! সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হওয়ার পরেই বিপাকে পড়েছেন তৃণমূলের বুলেট। 
 
বুলেট ওরফে সাইদুর রহমান মোল্লা পূর্ব বর্ধমানের আউসগ্রামের বিষ্ণুপুর গ্রামের সাত নম্বর বুথের তৃণমূল সভাপতি। বৃহস্পতিবার সকালেই সমাজ মাধ্যমে তাঁর একটি ছবি ভাইরাল হয়ে যায়। এই ছবিতেই অত্যাধুনিক একটি আগ্নেয়াস্ত্র হাতে বাঁশের মাচার উপর বসে থাকতে দেখা গেছে বুলেটকে। তারপর থেকেই বিতর্ক শুরু। 
জানা গেছে সাইদুর ওরফে বুলেট ওই এলাকায় তৃণমূলের হর্তাকর্তা। অভিযোগ, বেআইনি আগ্নেয়াস্ত্র হাতে প্রায়ই এলাকায় টহল দিতে দেখা যায় বুলেটকে। দেখতে অত্যন্ত সাধারণ হলেও পঞ্চায়েত নির্বাচনে এক সিপিএম কর্মীর খুনের ঘটনায় নাম জড়িয়ে ছিল তাঁর। এমনকী, পুলিশের খাতায় 'ফেরার' তিনি। যদিও গ্রামে দিব্যি দেখা যায় বুলেটকে। 
 
ভাইরাল ছবিটিকে ঘিরে বিতর্ক শুরু হলেও বুলেটের দাবি, তাঁর হাতে ধরে থাকা আগ্নেয়াস্ত্রটি আসলে একটি খেলনা বন্দুক। ছবিটিও তোলা হয়েছিল ৬ বছর আগে। তাঁকে না জানিয়ে এই সেই ছবি তোলা হয়েছিল বলে দাবি সাইদুরের। এত বছর পর কেউ ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে সেই ছবি ভাইরাল করে দিয়েছে, জানিয়েছেন বুলেট। 
 
তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সিপিএম নেতারা বিষয়টি নিয়ে পুলিশি তদন্তের দাবি তুলেছেন। একই দাবি বিজেপিরও। আউসগ্রামের গেরুয়া শিবিরে নেতারাও চাইছেন, তৃণমূল নেতার হাতে দেখা যাওয়া আগ্নেয়াস্ত্রটি সত্যি কিনা সে বিষয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।

```