Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পুলিশের সামনেই পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে হামলা! জোর উত্তেজনা পূর্ব বর্ধমানে

পুলিশের সামনেই হামলার ঘটনা ঘটল রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহিতে। ঘটনার জেরে জোর উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

পুলিশের সামনেই পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে হামলা! জোর উত্তেজনা পূর্ব বর্ধমানে

শেষ আপডেট: 7 November 2023 17:41

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের সামনেই হামলার ঘটনা ঘটল রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়িতে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার কামারহাটি গ্রামে । ঘটনার জেরে জোর উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গ্রামের এই বাড়িতে মন্ত্রী থাকেন না। তবে মন্ত্রীর অনুগামীদের ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছিল। তারই বর্হিপ্রকাশ ঘটেছে মঙ্গলবার।

জানা গেছে, মন্ত্রীর বাড়ির একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত। গ্রামবাসীদের অভিযোগ, ওই পুকুরের ধারে পাশে কেউ গেলে তাঁকে গালমন্দ করা হয়। এমনকী ভুল করে কারও ছাগল যদি মন্ত্রীর ওই পুকুর পাড়ে পৌঁছে যেত, তাহলে তার ছাগলকে ২৪ ঘণ্টা আটকে রাখার পর ছাড়তেন মন্ত্রীর আত্মীয়রা। 

গ্রামবাসীদের বক্তব্য, প্রদীপবাবু মন্ত্রী হওয়ার পর থেকেই তাঁদের পরিবারের সদস্যদের এই ঔদ্ধত্য বেড়েছে। সোমবার মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ির কাছে তারই পুকুরে একজন আদিবাসী যুবক মাছ ধরে। মাছ ধরার সময় পঞ্চায়েত মন্ত্রীর কেয়ারটেকার তা দেখে অভিযুক্ত যুবক মহেন্দ্র হেমব্রমকে ধরে ফেলে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ ,মহেন্দ্রকে বাড়ির মধ্যে তুলে নিয়ে নিয়ে গিয়ে তাকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। 

ওই ঘটনারই মীমাংসাকে ঘিরে মঙ্গলবার মন্ত্রীর বাড়িতে বসেছিল বৈঠক। সেখানেই ক্ষিপ্ত গ্রামবাসীদের একাংশ হামলা চালায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের সামনেই মন্ত্রীর বাড়িতে হামলা চালায় ক্ষিপ্ত গ্রামবাসীদের একাংশ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকায় উত্তেজনা থাকায় এই মুহূর্তে গ্রামে পুলিশি টহল চলছে। তবে এই বিষয়ে এখনও মন্ত্রীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।  


```