
শেষ আপডেট: 24 July 2023 15:20
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ময়দানে (Kolkata Maidan) এটি পুরনো রোগ (Betting)। আগে মুড়ি মুড়কির মতো গড়াপেটা হতো খোলা মাঠে। যে মাঠে দর্শক নেই, বা থাকলেও কম, সেই মাঠে এর প্রভাব বেশি ছিল। আগে কলকাতা মাঠে কিছু ক্লাব দল ইচ্ছে করে রেলিগেশনের জন্য লড়ত। কেন, কী কারণ, কেউ জানে না।
পরে জানা গিয়েছিল, দলের উন্নতি হলে ক্লাবের বাজেট বাড়াতে হবে, ফুটবলারদের আরও স্বাচ্ছন্দ্য দিতে হবে। সেই কারণেই ইচ্ছে করে সেই দলগুলি ম্যাচ ছেড়ে দিত। তাও কাদের বিরুদ্ধে, যে দলের হয়তো লিগে প্রমোশন দরকার। সেই ক্লাবের কর্তারাই টার্গেট করত ছোট দলকে। তাদের থেকে পয়েন্ট পেলে আখেরে লাভ হবে তাদেরই।
এবার যেমন কলকাতা লিগে পিয়ারলেস ও টালিগঞ্জ ম্যাচ ঘিরে সন্দেহের বাতাবরণ ছিল। পিয়ারলেসের ফুটবলাররা সবাই গোলের জন্য উঠে পড়েন বিপক্ষের বক্সে। ব্যতিক্রম শুভদীপ গুন নামে এক ফুটবলার, যিনি গোল করতে সবাই উঠে গেলেও অবাক করে দিয়ে নিজে দাঁড়িয়ে পড়েছিলেন। তাতে আক্রমণের পরিকল্পনা নষ্ট হয়ে যায়।
সেই নিয়ে আইএফএ যে অ্যান্টি বেটিং এজেন্সিকে দায়িত্ব দিয়েছে তারা রিপোর্ট করেছে। তার ভিত্তিতে আইএফএ তদন্ত করে দেখছে। সেই রিপোর্ট নিয়ে আইএফএ সচিব কিছু বলতে চাননি। তিনি জানিয়ে দিয়েছেন, গড়াপেটা নিয়ে অভিযোগ করা, আর প্রমাণ হওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই আগে থেকে কিছু বলা সম্ভব নয়।
মোহনবাগান সুপার জায়ান্টসের জার্সির আত্মপ্রকাশ গোয়েঙ্কা হাউসে, থাকছে চমকও