Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কিরণদীপকে লন্ডনে পাঠিয়েই কি বিদেশের বিমানে উঠতেন অমৃতপাল? তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য

দ্য ওয়াল ব্যুরো: কখনও মাথায় পাগড়ি, কখনও সেটাও নেই, বিভিন্ন ছদ্মবেশে ৩৭ দিন পুলিশকে প্রায় নাস্তানাবুদ করেছেন খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং। অবশেষে গ্রেফতার হয়েছেন তিনি। গ্রেফতার হওয়ার পরই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য (Amritpal

কিরণদীপকে লন্ডনে পাঠিয়েই কি বিদেশের বিমানে উঠতেন অমৃতপাল? তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য

শেষ আপডেট: 23 April 2023 18:01

দ্য ওয়াল ব্যুরো: কখনও মাথায় পাগড়ি, কখনও সেটাও নেই, বিভিন্ন ছদ্মবেশে ৩৭ দিন পুলিশকে প্রায় নাস্তানাবুদ করেছেন খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং। অবশেষে গ্রেফতার হয়েছেন তিনি। গ্রেফতার হওয়ার পরই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য (Amritpal planned to run away)।

পুলিশকে ফাঁকি দিয়ে কীভাবে দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন অমৃতপাল? সূত্রের খবর, স্ত্রী করণদীপ কৌরকে এদেশে রেখে বিদেশে যাওয়ার কোনও ইচ্ছাই ছিল না অমৃতপালের। তাই আগে তাঁকে লন্ডনে পাঠিয়ে নিজেও ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার ছক কষছিলেন।

কিন্তু দিন তিনেক আগেক বিমানবন্দরে গ্রেফতার হন কিরণদীপ। পুলিশ এই সূত্র ধরেই অমৃতপালের হদিশ পেতে চাইছিলেন। সেটাই সত্য হল। স্ত্রী গ্রেফতার হওয়ার পরেই অমৃতপালকে ধরতে পারল পুলিশ।

কিরণদীপ লন্ডনের বাসিন্দা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই এদেশে এসেছিলেন তিনি। সেই মাসেই অমৃতপালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। কিন্তু তারপর থেকেই পুলিশের হিটলিস্টে উঠে আসে অমৃতপালের নাম। ঘর ছাড়তে হয় তাঁকে।

পাঞ্জাব পুলিশ তো বটেই দিল্লি পুলিশও এই খলিস্তানপন্থী নেতাকে হন্যে হয়ে খুঁজছিল। অমৃতপালের ঘনিষ্ঠদের একে একে গ্রেফতার করে অমৃতপালের কাছে পৌঁছনর ছক কষেছিল পুলিশ। সেই ছক ধরে এগিয়ে লন্ডনগামী বিমানে ওঠার আগেই কিরণদীপকে গ্রেফতার করে পুলিশ।

কিরণদীপের সঙ্গে অমৃতপালের যোগাযোগ সোশ্যাল মিডিয়ায়। লন্ডনের বাসিন্দা কিরণদীপের সঙ্গে এক বছর আগে তৈরি হওয়া এই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। গত ফেব্রুয়ারি মাসে ভারতে আসেন কিরণদীপ। দু'জনের বিয়ে হয়। কিন্তু জুলাই মাসেই ভিসার মেয়াদ শেষ হয়ে যেত কিরণদীপের। বিদেশেই সংসার পাতার পরিকল্পনা করেছিলেন তাঁরা। কিন্তু সেই স্বপ্ন আর সত্যিই হল না।

কাজকে নয়, সম্পর্ককে দিন সেকেন্ড চান্স, ইঞ্জিনিয়ার দম্পতিকে উপদেশ সুপ্রিম কোর্টের


```