
শেষ আপডেট: 6 May 2022 09:41
দ্য ওয়াল ব্যুরো: কাশীপুরের (Cossipore) বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার দুপুর সওয়া দুটো নাগাদ বিমানবন্দরে নামেন অমিত শাহ। সেখান থেকেই তিনি রওনা দেন কাশীপুরের উদ্দেশে। বিমানবন্দর থেকেই শাহের গাড়িতে ছিলেন শুভেন্দু।
অমিত শাহ পৌঁছনোর আগেই কাশীপুরে ছিলেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, কল্যাণ চৌবেরা। রেল কোয়ার্টারের যে পরিত্যক্ত ঘরে অর্জুনের ঝুলন্ত দেহ মিলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে সেখানে যান। কথা বলেন পরিবারের সঙ্গেও। অর্জুনের মৃত্যুকে রাজনৈতিক হত্যা বলে দাবি করেন শাহ।