Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দুর্যোগেও ভয় নেই, অমরনাথ যাত্রা ফের শুরুর অপেক্ষায় দিন গুনছেন শত শত পুণ্যার্থী

দ্য ওয়াল ব্যুরো: মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst) বিপর্যস্ত অমরনাথ। ভেসে গেছে বেশকিছু এলাকা। শুক্রবার থেকে চলছে উদ্ধারকাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও বেশ কয়েকজন পুণ্যার্থী আটকে আছে। এই দুর্ঘটনার জেরে অমরনাথ যাত্রা (Amarnath Yatra) সাময়ি

দুর্যোগেও ভয় নেই, অমরনাথ যাত্রা ফের শুরুর অপেক্ষায় দিন গুনছেন শত শত পুণ্যার্থী

শেষ আপডেট: 10 July 2022 15:34

দ্য ওয়াল ব্যুরো: মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst) বিপর্যস্ত অমরনাথ। ভেসে গেছে বেশকিছু এলাকা। শুক্রবার থেকে চলছে উদ্ধারকাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও বেশ কয়েকজন পুণ্যার্থী আটকে আছে। এই দুর্ঘটনার জেরে অমরনাথ যাত্রা (Amarnath Yatra) সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিন্তু পুণ্যার্থীরা সেই নিষেধাজ্ঞা মানতে নারাজ, পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই পুনরায় অমরনাথ যাত্রার অপেক্ষায় বসে তাঁরা (Amarnath Pilgrims)।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এই দুর্যোগের জেরে অমরনাথ যাত্রার রুটের একটি অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতির কাজ চলছে। তাই এই রুট পুনরায় চালু করতে আরও বেশ কিছুটা সময় লেগে যাবে বলে মনে করছে প্রশাসন।

অমরনাথ রুটের বালতাল বেস ক্যাম্পে অপেক্ষা করছেন বহু পুণ্যার্থী। এমনই এক পুণ্যার্থী কুন্দন নায়েকের কথায়, আমরা এই ক্যাম্পে গত দু'দিন ধরে অপেক্ষা করছি। আমার এখানে রেজিস্ট্রেশন রবিবার পর্যন্তই। কিন্তু এই দুর্যোগের কারণে আমরা এখানে আটকে পড়েছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তবে আমরা আশাবাদী যে এটি শীঘ্রই আবার শুরু হবে। যতদিন না চালু হচ্ছে আমরা এখানেই অপেক্ষা করব।

তেমনই পাঞ্জাবের এক বাসিন্দার গলাতেও একই সুর। আয়ুশ নামে ওই যুবকের কথায়, অমরনাথ দর্শন করেই বাড়ি ফিরব। যতদিন না রুট চালু হচ্ছে, ততদিন এখানেই অপেক্ষা করব। আরেক পুণ্যার্থী দেবরাজের আবার পূর্ণ আস্থা রয়েছে প্রসাশনের ওপর। তাঁর কথায়, মেরামতির কাজ শেষ করে খুব শীঘ্রই যাত্রা শুরু হবে।

জানা গেছে এখনও পর্যন্ত এই দুর্যোগের জেরে ১৬ জনের মৃত্যু হয়েছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ। পাশপাশি চলছে ত্রাণ সরবরাহের কাজ। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অমরনাথ গুহা এবং কালীমাতার মাঝামাঝি এলাকায় প্রবল বৃষ্টি হয়। ক্ষণিকের এই বৃষ্টিতে ভেসে গিয়েছে ২৫টি পুণ্যার্থী শিবির।

‘লঙ্গরখানায় খাচ্ছিলাম, জলের তোড়ে ভেসে গেল সব!’ অমরনাথ থেকে বাড়িতে ফোন যুবকদের


```