Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

৪ বছরের শিশুকে রাস্তায় ফেলে আছাড়ের অভিযোগ, যুব তৃণমূলের মিছিলে না যাওয়ার 'শাস্তি'

যুব তৃণমূলের এক গোষ্ঠীর মিছিলে যোগ না দেওয়ার শাস্তি হিসেবে ওই তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল।

৪ বছরের শিশুকে রাস্তায় ফেলে আছাড়ের অভিযোগ, যুব তৃণমূলের মিছিলে না যাওয়ার 'শাস্তি'

আক্রান্ত তৃণমূল নেতা শেখ মইবুল ও তাঁর স্ত্রী।

শেষ আপডেট: 14 January 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: যুব তৃণমূলের এক গোষ্ঠীর মিছিলে যোগ না দেওয়ার শাস্তি হিসেবে ওই তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। সংশ্লিষ্ট তৃণমূল কর্মীকে মারধরের পাশাপাশি তাঁর স্ত্রীরও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এমনকী তাঁদের চার বছরের শিশুকেওটেনে হিঁচড়ে রাস্তায় এনে আছাড় মারা হয়! গুরুতর জখম শিশুটির চিকিৎসা চলছে হাওড়া জেলা হাসপাতালে।

ঘটনাটি হাওড়ার বাঁকড়ার রাজীব কলোনির। বিষয়টি প্রকাশ্যে আসতে তীব্র শোরগোল তৈরি হয়েছে জনমানসে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়ে হাওড়ার তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, "তৃণমূল এই জিনিস সমর্থন করে না। যে বা যারা এঘটনায় জড়িত তাঁদের বিরুদ্ধে দলগতভাবে পদক্ষেপ করা হবে। পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে।" 

দলীয় সূত্রের খবর, আক্রান্ত তৃণমূল নেতার নাম শেখ মইবুল। গত ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও রাজ্যের জেলায় জেলায় কর্মসূচি পালন করে তৃণমূল।

তৃণমূল কর্মী মইবুল বলেন, "তৃণমূল নেতা কৈলাশ মিশ্রের নেতৃত্বে বেলগাছিয়ায় মিছিল হয়েছিল। আমি ওই মিছিলে যোগ দিয়েছিলাম। পরে জানতে পারি কল্যাণ ঘোষের নেতৃত্বে  হাওড়াতেও মিছিলের আযোজন করা হয়েছে। তবে দেরি হয়ে যাওয়ায় ওই মিছিলে আমি অংশ নিতে পারিনি।"

অভিযোগ, এরপরই রাতে কল্যাণ ঘোষের অনুগামীরা মইবুলের বাড়়িতে চড়াও হয়। তাঁকে মারধর করে। স্বামীকে বাঁচাতে এলে তাঁর স্ত্রীরও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এমনকী তাঁদের ৪ বছরের ছেলেকেও রাস্তায় ফেলে আছাড়় মারা হয়!

গোটা ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। অভিযুক্ত তৃণণূল নেতার অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। বিরোধীরা অবশ্য পরিস্থিতির জন্য দায়ী করছেন শাসকদল তৃণমূলের নীতিকেই। কটাক্ষের সুরে তাঁরা বলছেন, "গণতন্ত্রকে বিরোধী শূন্য করলে এমনই হাল অবশ্যম্ভাবী!" পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```