Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জ্ঞানবাপীতে জরিপ নিয়ে বুধবারই সিদ্ধান্ত জানাতে পারে এলাহাবাদ হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) নিয়ে আগামীকাল বুধবারই সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে এলাহাবাদ হাই কোর্ট। অর্থাৎ বারাণসীর ওই প্রাচীন মসজিদের জরিপ করার সিদ্ধান্ত বহাল থাকবে কিনা জানাবে উচ্চতর আদালত। জরিপের বিরোধিতা করে মঙ্গ

জ্ঞানবাপীতে জরিপ নিয়ে বুধবারই সিদ্ধান্ত জানাতে পারে এলাহাবাদ হাইকোর্ট

শেষ আপডেট: 25 July 2023 11:27

দ্য ওয়াল ব্যুরো: জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) নিয়ে আগামীকাল বুধবারই সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে এলাহাবাদ হাই কোর্ট। অর্থাৎ বারাণসীর ওই প্রাচীন মসজিদের জরিপ করার সিদ্ধান্ত বহাল থাকবে কিনা জানাবে উচ্চতর আদালত। জরিপের বিরোধিতা করে মঙ্গলবার এলাহাবাদ হাই কোর্টে মামলা করে মুসলিম পক্ষ তথা মসজিদ কর্তৃপক্ষ। মামলা গ্রহণ করে বুধবারই শুনানির কথা জানিয়েছে আদালত (Allahabad High Court may announce decision on Gnanavapi)।

সোমবার সুপ্রিম কোর্ট তাদের এলাহাবাদ হাই কোর্টে মামলা করার নির্দেশ দিয়েছিল (Allahabad High Court may announce decision on Gnanavapi)। সেই সঙ্গে বুধবার বিকাল ৫'টা পর্যন্ত জরিপের উপর স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। সেই সঙ্গে জানিয়ে দেয় মসজিদের কাঠামোর কোনওরকম ক্ষতি, বিকৃতি করা যাবে না।

প্রসঙ্গত, জরিপের নির্দেশ দিয়েছিল বারাণসীর জেলা আদালত। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই-কে ৪ অগস্ট জেলা আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলেছে জেলা আদালত।

বুধবার এলাহাবাদ হাই কোর্ট মুসলিম পক্ষের দাবি নিয়ে শুনানি করবে। তারা জরিপে আপত্তি তুলেছে। মুসলিম পক্ষের বক্তব্য, সতেরোশো শতাব্দীতে তৈরি ওই মসজিদ নিয়ে এর আগে মামলা হয়নি। নতুন করে বিতর্ক খুঁচিয়ে তোলা হচ্ছে।

প্রসঙ্গত, হিন্দু পক্ষের দাবি, কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে ঔরঙ্গজেব জ্ঞানবাপী মসজিদ তৈরি করেন। জেলা আদালত তাদের সর্বশেষ নির্দেশে এএসআইকে মসজিদের পিলারের নিচে কোনও স্থাপত্য আছে কিনা তা খতিয়ে দেখতে বলেছে।

প্রসঙ্গত, অযোধ্যায় বাবরি মসজিদের ক্ষেত্রে এই একই নির্দেশ দিয়েছিল আদালত। ফলে বারাণসী আর এক অযোধ্যা হয়ে উঠতে চলেছে কিনা সেই জল্পনাও শুরু হয়েছে।

আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদ অক্ষত রাখতে হবে, খনন করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের


```