Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজনৈতিক প্রচার কেন? মোদীকে কটাক্ষ অখিলেশের

দ্য ওয়াল ব্যুরো : আর দু’মাস পরেই নির্বাচন হবে উত্তরপ্রদেশে (Election in UP)। তার আগে শনিবার রাজ্যে একটি জলপ্রকল্প উদ্বোধন করতে গিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদবের সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কয়েক ঘণ্টার মধ্যেই

সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজনৈতিক প্রচার কেন? মোদীকে কটাক্ষ অখিলেশের

শেষ আপডেট: 11 December 2021 15:27

দ্য ওয়াল ব্যুরো : আর দু’মাস পরেই নির্বাচন হবে উত্তরপ্রদেশে (Election in UP)। তার আগে শনিবার রাজ্যে একটি জলপ্রকল্প উদ্বোধন করতে গিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদবের সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কয়েক ঘণ্টার মধ্যেই অখিলেশ প্রশ্ন তুললেন, সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদী রাজনৈতিক প্রচার করছেন কেন? অখিলেশ যাদবের বক্তব্য, জলপ্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান কার্যত বিজেপির দলীয় সভায় পরিণত হয়েছিল। মোদীর সভায় লোক আনার জন্য সরকারি বাস ব্যবহার করেছিল যোগী সরকার। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশের কথায়, “এর আগের কোনও সরকার কি সরকারি অনুষ্ঠানকে দলীয় সভায় পরিণত করেছে? আগে কি জেলাশাসকরা কখনও চিঠি লিখে বাসের জন্য আবেদন জানিয়েছেন?” এর আগেও অখিলেশ বিজেপির বিরুদ্ধে সরকারি সম্পদের অপব্যবহারের অভিযোগ এনেছেন। গত মাসে এক রাজনৈতিক সভায় সমাজবাদী পার্টির সুপ্রিমো বলেন, তাঁর দলের সভায় মানুষ স্বেচ্ছায় আসে। বিজেপির সভায় জোর করে লোক আনতে হয়। এদিন বলরামপুরে জল প্রকল্পের উদ্বোধন করে মোদী বলেন, “আমি সকাল থেকেই ভাবছি, কেউ বলবে, এই প্রকল্পের শিলান্যাস তারাই করেছিল”। মোদীর বক্তব্য, আগে সমাজবাদী পার্টির সরকারের আমলে বহু প্রকল্পের শিলান্যাস করা হয়েছিল ঠিকই, কিন্তু কাজ এগোয়নি। বিজেপি শুধু স্বপ্ন দেখে না, বাস্তবেও কাজ করে। বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকারের আমলে প্রতিটি প্রকল্প সময়মতো কার্যকরী হয়েছে। অন্যদিকে লখনউতে সাংবাদিক বৈঠক করে অখিলেশ বলেন, বিজেপির সঙ্গে আমাদের ফারাক স্পষ্ট। বিজেপি সরকার প্রায় পাঁচ বছর ক্ষমতায় এসেছে। কিন্তু এখনও তারা নিজেদের ‘সংকল্প পত্র’ খুলে দেখেনি। মানুষের জন্য কাজ করার পরিবর্তে তারা বিজ্ঞাপন, ব্যানার ও হোর্ডিং-এর জন্য বেশি খরচ করেছে। সমাজবাদী সুপ্রিমোর বক্তব্য, বিজেপি কেবল নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের কথা বলে। কিন্তু বাস্তবে রাজ্যে বেশি বিনিয়োগ হয়নি।

```