Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মোদীর সফরের আগে রাশিয়ায় ডোভাল, কাশ্মীর থেকে চন্দ্রযান, আলোচনায় উঠে এল সবই

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর নিয়ে সরগরম আন্তর্জাতিক মহল। তার মাঝেই বৃহস্পতিবার মস্কো পৌঁছলেন প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা প্রধান তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভের আমন্ত্রণে

মোদীর সফরের আগে রাশিয়ায় ডোভাল, কাশ্মীর থেকে চন্দ্রযান, আলোচনায় উঠে এল সবই

শেষ আপডেট: 21 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর নিয়ে সরগরম আন্তর্জাতিক মহল। তার মাঝেই বৃহস্পতিবার মস্কো পৌঁছলেন প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা প্রধান তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভের আমন্ত্রণে ডোভালের এই মস্কো সফর। সূত্রের খবর, এ দিন নিকোলাই পাত্রুশেভের সঙ্গে বৈঠক করেন ডোভাল। কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন থেকে জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ, বৈঠকে উঠে আসে সবই।  ইস্টার্ন ইকোনমিক ফোরামের সভায় যোগ দিতে সেপ্টেম্বরের প্রথমেই রাশিয়ার ভ্লাদিভস্তকে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রস্তুতি নিয়েও আলোচনা হয় দু'তরফে। সরকারি সূত্রে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ব্যাপারে আলোচনা করেছেন ডোভাল-পাত্রুশেভ। সন্ত্রাসবাদী কর্যকলাপ রুখতে এবং দুই দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার স্বার্থে তাঁদের মধ্যে কথাবার্তা হয়। দুই দেশই নিজেদের সম্পর্ক দৃঢ় করার জন্য একে অপরের সঙ্গে থাকবে বলে জানিয়েছে। " ৩৭০ ধারা রদের গোড়া থেকেই কাশ্মীরে ঘাঁটি গেড়েছিলেন অজিত ডোভাল। কখনও শ্রীনগরে সিআরপি জওয়ানদের ‘ভোকাল টনিক’ দিয়েছেন। কখনও আবার শোপিয়ানে আম কাশ্মীরিদের সঙ্গে বিরিয়ানি খেতে দেখা গিয়েছে। উপত্যকার নানা তথ্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে 'গ্রাউন্ড রিপোর্ট' দিয়েছেন নয়াদিল্লিতে। নয়াদিল্লির কূটনৈতিক বিশেষজ্ঞরা মতে, প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা প্রধান তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বরাবরই পাকিস্তানের প্রশ্নে কট্টরপন্থী। অতীতে গোয়েন্দা বাহিনীতে কর্মরত অবস্থায় তিনি নিজেই বহু অপারেশনের নেতৃত্ব দিয়েছেন। মোদী জমানায় উরিতে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক ও পরে বালাকোটে বায়ুসেনার হামলার নেপথ্যেও তাঁর ভূমিকা ছিল অন্যতম। সে দিক থেকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভের সঙ্গে তাঁর বৈঠক তাৎপর্যপূর্ণ বইকি। মস্কো সফরে ROSCOSMOS-এর ডিরেক্টর দিমিত্রি রোগোজিনের সঙ্গেও দেখা করেন ডোভাল। সরকারি সূত্রে জানা গেছে, মহাকাশ গবেষণায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে দু'তরফে। ভারতের চন্দ্রযানের বিশেষ প্রশংসা করেছেন রোগোজিন। আগামী দিনে আরও উন্নত মহাকাশ গবেষণায় ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া।

```