চার মহিলা পাইলটের রাজত্ব ককপিটে, বিশ্বের দীর্ঘতম ও কঠিন পথে উড়ান এয়ার ইন্ডিয়া বিমানের
দ্য ওয়াল ব্যুরো: ককপিটে শুধুই রয়েছেন মহিলারা। তাই নিয়েই ঐতিহাসিক উড়ান নিল এয়ার ইন্ডিয়ার এআই ১৭৬ বিমানটি। সান ফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরুর দীর্ঘতম পথ প্লেনটি উড়িয়ে আনছেনন তাঁরা। ঘুরে আসবেন উত্তর মেরু ছুঁয়ে, আটলান্টিক সাগরের উপর দিয়ে। উড়ান
শেষ আপডেট: 10 January 2021 12:57
দ্য ওয়াল ব্যুরো: ককপিটে শুধুই রয়েছেন মহিলারা। তাই নিয়েই ঐতিহাসিক উড়ান নিল এয়ার ইন্ডিয়ার এআই ১৭৬ বিমানটি। সান ফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরুর দীর্ঘতম পথ প্লেনটি উড়িয়ে আনছেনন তাঁরা। ঘুরে আসবেন উত্তর মেরু ছুঁয়ে, আটলান্টিক সাগরের উপর দিয়ে। উড়ানের ইতিহাসে এই যাত্রাকে ঐতিহাসিক বলেই বর্ণনা করছেন সকলে।
শনিবার স্থানীয় সময়ে রাত সাড়ে আটটায় রওনা দিয়েছে বিমানটি। ২৩৮ জন যাত্রী নিয়ে সোমবার বিকেল তিনটে ৪৫-এ পৌঁছবে বেঙ্গালুরু। এই দীর্ঘতম পথে আগে বিমান উড়লেও, কেবল মহিলা পরিচালিত বিমান এই প্রথম উড়বে। এয়ার ইন্ডিয়া তথা ভারতের কাছে এ এক অতি গর্বের মুহূর্ত।

কেন্দ্রীয় অ্যাভিয়েশন মন্ত্রী হরদীপ সিং পুরি টুইট করে লিখেছেন, "মেয়েরা, তোমরা বহুদূর যাবে! দক্ষ, আত্মবিশ্বাসী ও পেশাদার মহিলারা রয়েছেন ককপিটে। সানফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরু আসছেন তাঁরা উত্তর মেরুর উপর দিয়ে। আমাদের নারীশক্তি ইতিহাস ছুঁতে চলেছে।"
https://twitter.com/HardeepSPuri/status/1348139393593221128
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক বিমানরুট। মোট ১৭ ঘণ্টারও বেশি সময় উড়বে বিমানটি। এর পরে তো হাওয়ার বেগের কারণে সময়ের ফারাক আছেই। আছে টার্বুলেন্সের ভয়।
ক্যাপ্টেন জোয়া আগরওয়ালের নেতৃত্বে ককপিটে রয়েছেন ক্যাপ্টেন পাপাগরী থানমাই, ক্যাপ্টেন আকাঙ্ক্ষা সোনওয়ারে এবং ক্যাপ্টেন শিবানী মানহাস। বোয়িং ৭৭৭-২০০ এলআর বিমান চালাবেন জোয়া অ্যান্ড কোং৷ প্রায় ১৬ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে প্রমিলা বাহিনী৷

লিড পাইলট জোয়া সব চেয়ে কম বয়সি মহিলা পাইলট হিসাবে বোয়িং-৭৭৭ বিমান উড়িয়েছিলেন ২০১৩ সালে। এবার তিনি ১৬ হাজার কিলোমিটারের উড়ানের আগে উ
চ্ছ্বসিত৷ রেকর্ড ভাঙার অপেক্ষায় রয়েছেন তিনি ও তাঁর টিম৷