Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কালী মন্দিরে পুজো দিয়ে দিলীপ বললেন, বহিরাগতদের জামাকাপড় খুলে নিও মা

শুক্রবারই নির্বাচন কমিশনের শোকজের উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ। শনিবারই ফের স্বমহিমায় দেখা গেল তাঁকে।

কালী মন্দিরে পুজো দিয়ে দিলীপ বললেন, বহিরাগতদের জামাকাপড় খুলে নিও মা

শেষ আপডেট: 30 March 2024 18:05

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের কুকথা বলে খবরের শিরোনাম হলেন দিলীপ ঘোষ। শনিবার পূর্ব বর্ধমানের কামনাড়ার গৌর কালীবাড়ি মন্দিরে পুজো দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পুজো দেওয়ার পরেই পুরোহিতের কাছে আর্শীবাদ চেয়ে তিনি বলেন, "মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারি। বহিরাগতরা যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়।" মন্দিরের পূজারী তখন ''মাকে (কালীমা) বলুন, মাকে বলুন'' বলে পাশ কাটাতে ব্যস্ত হয়ে পড়েন।  

শুক্রবারই নির্বাচন কমিশনের শোকজের উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ। শনিবারই ফের স্বমহিমায় দেখা গেল তাঁকে। দিলীপ ঘোষ এদিন কামনাড়ার পর ভাতাড়ে সৎখালি কালীবাড়িতে যান এবং ওখানেও পুজো দেন। কামনাড়া থেকে ভাতাড় যাওয়ার পথে বাইক র‍্যালি হয়। 

দুর্গাপুরে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে অসংসদীয় মন্তব্য করেছিলেন দিলীপবাবু। এই ঘটনায় কমিশনের পাশাপাশি তাঁর দল বিজেপিও তাঁকে শোকজ করে। শুক্রবার দিলীপবাবু কমিশনের কাছে তাঁর শোকজের জবাব দেন। রাত পোহাতেই শনিবার ফের বিরোধীদের নিয়ে কুকথা শোনা গেল তাঁর মুখে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ ও সিপিএমের প্রার্থী সুকৃতি ঘোষাল। প্রচারের প্রথম দিন থেকেই বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের বাক-যুদ্ধ জমে উঠেছে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। 

শনিবার দিলীপবাবু যখন মন্দিরে গিয়ে পুজো সেরে পুরোহিতকে বলছেন "মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারি। বহিরাগতরা যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়", তখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ ফের দিলীপ ঘোষকে মানসিক রোগী বলে কটাক্ষ করেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "উনি খারাপ কথা বলে বাংলার মানুষকে অসম্মান করছেন।"


```