Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাঘিনি আতঙ্কের মাঝেই এবার দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় প্রায় ৬২টি দাঁতাল

দু'সপ্তাহ আগে হাতির দল পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে বাঁকুড়ায়। বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দল হাজির হয়েছে এখন বড়জোড়ার পাবয়ার জঙ্গলে।

বাঘিনি আতঙ্কের মাঝেই এবার দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় প্রায় ৬২টি দাঁতাল

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 December 2024 19:07

দ্য ওয়াল ব্যুরো: বন দফতরকে রীতিমতো নাস্তানাবুদ করে নাকানিচোবানি খাওয়াচ্ছে বাঘিনি জিনাত। তবে আজ জিনাতকে বাগে আনতে রানিবাঁধ এলাকায় ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল। সেই গুলি আদৌ বাঘিনির গায়ে লেগেছে কিনা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না বনকর্তারা। আতঙ্ক রয়েইছে এলাকায়।

এবার সেখানে বাঘিনির পাশাপাশি হাতির আতঙ্ক। দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় এসেছে প্রায় ৬২টি হাতির দল। এই দাঁতালদের ঠিকানা বড়জোড়ার জঙ্গল।

দু'সপ্তাহ আগে হাতির দল পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে বাঁকুড়ায়। বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দল হাজির হয়েছে এখন বড়জোড়ার পাবয়ার জঙ্গলে। সেখানেই তাদের আটকে রাখার চেষ্টা চালাচ্ছে বন দফতরের কর্তারা। 

গত শুক্রবার থেকে শনিবার, টানা ৯ দিন রাজ্যের বিভিন্ন জঙ্গলে 'বসবাস' করছে বাঘিনি জিনাত। পরিস্থিতি যা, তাতে এবার বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুরের দিকে এগোতে পারে সে!

শনিবার ভোরের আলো ফুটতেই বদলে যায় বাঘিনির অবস্থান। বন দফতর তখন বলে, জিনাতের গলায় লাগানো থাকা রেডিও কলার থেকে জানা গিয়েছে শনিবার সকাল ১০টা নাগাদ বাঁকুড়ার রানিবাঁধ থানার গোপালপুর গ্রামের জঙ্গলে রয়েছে সে। 

শেষ পাওয়া খবর এই যে, বাঁকুড়ার গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলেই বাঘিনি আশ্রয় নিয়েছে। গ্রামের মাত্র ৫০০ মিটারের মধ্যেই থাকা জঙ্গলে রয়েছে জিনাত। স্বাভাবিকভাবেই গ্রাম জুড়ে আতঙ্ক রয়েইছে। তারপর এখন আবার দাঁতালের আতঙ্ক।


```