Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এনআরএসে কুকুর ছানা হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠলেন মানেকা গান্ধী, দিলেন লাইসেন্স বাতিলের হুমকি

দ্য ওয়াল ব্যুরো: এনআরএসে ঠান্ডা মাথায়  কুকুর ছানাদের কী ভাবে হত্যা করা হলো, বৃহস্পতিবার তা জানতে চাইলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। বিষয়টিকে শুধু অমানবিক নয় বরং পাশবিকের চেয়েও বেশি কিছু বলে মনে করেন তিনি। তাই বৃহস্পতি

এনআরএসে কুকুর ছানা হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠলেন মানেকা গান্ধী, দিলেন লাইসেন্স বাতিলের হুমকি

শেষ আপডেট: 16 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: এনআরএসে ঠান্ডা মাথায়  কুকুর ছানাদের কী ভাবে হত্যা করা হলো, বৃহস্পতিবার তা জানতে চাইলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। বিষয়টিকে শুধু অমানবিক নয় বরং পাশবিকের চেয়েও বেশি কিছু বলে মনে করেন তিনি। তাই বৃহস্পতিবারই এনআরএস কুকুর নিধন কাণ্ডের রিপোর্ট চাইলেন মন্ত্রী । হুঁশিয়ারি দিলেন নার্সিং স্কুলের লাইসেন্স বাতিলের । অভিযুক্ত ২ ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ দিয়ে মানেকা জানান, নার্সিং কাউন্সিল উপযুক্ত ব্যবস্থা না নিলে বাতিল করা হবে নার্সিং স্কুলের লাইসেন্স। সূত্রের খবর, এদিন এনআরএসের ডেপুটি সুপারকে ফোন করেন মানেকা। জানতে চান সারমেয় নিধন কাণ্ডের তদন্ত কতদূর এগিয়েছে। সুপারকে মানেকা সাফ জানান, যে ২ ছাত্রীর বিরুদ্ধে কুকুর ছানা হত্যার অভিযোগ উঠেছে, তা  প্রমাণ হলে ছাত্রীদের বহিষ্কার করতে হবে। বহিষ্কার করা না হলে কাড়া হবে নার্সিং স্কুলের লাইসেন্স। কুকুর ছানাদের হত্যার অভিযোগে দুই নার্সিং ছাত্রীকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন প্রথম বর্ষের ছাত্রী সোমা বর্মণ ও অন্য জন দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রী মৌটুসি মণ্ডল। দু'ইজনরেই বয়স ২১ এর মধ্যে। আপাতত ২ হাজার টাকার বন্ডের বিনিময়ে তারা জামিনে মুক্ত। শুক্রবারই তাদের জেল থেকে ছাড়া পাওয়ার  কথা।অবশ্য মানেকা গান্ধীর কড়াকড়ির জেরে বিপর্যস্ত হতে পারে তাদের ভবিষ্যৎ।  তবে, এখনও এই বিষয়ে নিজেদের অবস্থান জানায়নি নার্সিং কাউন্সিল। কুকুর ছানা হত্যার নিন্দায় মানেকা..দেখুন ভিডিও.. https://www.facebook.com/100003132664116/posts/2031448703636199/    

```