Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পাকিস্তানই আমার বাড়ি, আমি গর্বিত পাকিস্তানি, বাবা যেখানেই থাকুন না কেন: আদনান-পুত্র আজান

দ্য ওয়াল ব্যুরো: ভারতকে ভালোবাসেন না এমনটা নয়, তবে ঘর বলতে এক কথায় পাকিস্তানকেই এগিয়ে রাখবেন আজান সামি। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি। ভারতে কৈশোর কাটলেও, পাকিস্তানই আজানের আসল বাড়ি। আর তিনি নিজেকে গর্ব

পাকিস্তানই আমার বাড়ি, আমি গর্বিত পাকিস্তানি, বাবা যেখানেই থাকুন না কেন: আদনান-পুত্র আজান

শেষ আপডেট: 3 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতকে ভালোবাসেন না এমনটা নয়, তবে ঘর বলতে এক কথায় পাকিস্তানকেই এগিয়ে রাখবেন আজান সামি। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি। ভারতে কৈশোর কাটলেও, পাকিস্তানই আজানের আসল বাড়ি। আর তিনি নিজেকে গর্বিত পাকিস্তানি বলতেই বেশি পছন্দ করেন। পাক বংশোদ্ভুত আদনান সামি গত তিন বছর ধরে ভারতের নাগরিক। তাঁর প্রথম স্ত্রী জেবা বক্তিয়ারের ছেলে আজান। পেশায় বাবার মতোই মিউজিক কম্পোজার। যদিও কর্মক্ষেত্র পাকিস্তান। আজানের কথায়, ‘‘আমার ছেলেবেলা ভারতে কেটেছে। এই দেশে আমার অনেক বন্ধুও রয়েছে। বাবাকে আমি শ্রদ্ধা করি, তবে পাকিস্তানকে ভালোবাসি। বাবা কোথায় থাকবেন সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তকে আমি শ্রদ্ধাও করি। তবে বাড়ি বলতে মনে করি পাকিস্তানকেই। ’’ আজানের গানের জগৎ পাকিস্তানে। ভবিষ্যতে সেখানেই গান নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। বলেছেন, ‘’আমার পেশা, গান নিয়ে সাধনা সবই পাকিস্তানে। এই দেশই আমার আপন। আমি গর্বিত পাকিস্তানি।’' কাশ্মীরের ৩৭০ ধারা রদ নিয়ে সে ভাবে মুখ না খুললেও, তিনি যে তাঁর বাবার মতের বিরোধী সে কথাও আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন আজান। ২০১৬ সালে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের ভূয়সী প্রশংসা করেছিলেন আদনান। নিজের টুইটার হ্যান্ডেলে ভারতীয় সেনার সাফল্যের কথা লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি। এর পরেও কাশ্মীর প্রসঙ্গে নানা সময়ে ভারতের সমর্থনে মুখ খুলতে দেখা গেছে আদনানকে। যার জন্য সোশ্যাল মিডিয়ায় বহুবার পাকিস্তানিদের বিদ্রুপ, কটূক্তির মুখে পড়েছেন আদনান। যার পাল্টা জবাবও দিয়েছেন তিনি। এ হেন ভারত-প্রেমী বাবার ছেলের মুখে পাকিস্তানের গুনগান শুনে স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়ে গেছে। এই প্রসঙ্গে আজানের বক্তব্য, ‘‘কে কী বলল, তাতে আমি কিছু মনে করি না। বাবাকে সম্মান করি, তাঁর সঙ্গে সব কিছু শেয়ার করি। কিন্তু আমাদের মত ভিন্ন।’’

```