Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শুভেন্দুর জেলাতেই তো বহু এজেন্ট ছিল, নিজাম থেকে বেরিয়ে বললেন অভিষেক

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শনিবার সিবিআই ৯ ঘণ্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদ করেছে। সেই জেরা শেষে বেরিয়ে এসে অভিষেক দাবি করলেন, তাঁকে (Abhishek Banerjee says) বহু এজেন্টের বিষয়ে প্রশ্ন করেছিলেন তদন্তকারীরা। যাঁ

শুভেন্দুর জেলাতেই তো বহু এজেন্ট ছিল, নিজাম থেকে বেরিয়ে বললেন অভিষেক

শেষ আপডেট: 20 May 2023 16:24

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শনিবার সিবিআই ৯ ঘণ্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদ করেছে। সেই জেরা শেষে বেরিয়ে এসে অভিষেক দাবি করলেন, তাঁকে (Abhishek Banerjee says) বহু এজেন্টের বিষয়ে প্রশ্ন করেছিলেন তদন্তকারীরা। যাঁদের বাড়ি পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদে।

এরপরেই অভিষেক প্রশ্ন তোলেন, যিনি এই দুই জেলায় (Suvendu Adhikaris district) দলের তরফে দায়িত্বে ছিলেন সেই সময়ে, তাঁকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে না?

শুভেন্দু অধিকারীর নাম না নিলেও অভিষেক কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট বলে মত অনেকের। কারণ সেই সময়ে তৃণমূলের তরফে মুর্শিদাবাদের দায়িত্বে ছিলেন শুভেন্দু। আর পূর্ব মেদিনীপুর তাঁর নিজের জেলা।

এদিন অভিষেক বলেন, ‘ওঁরা আমায় কিছু এজেন্টের বিষিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন। আমি তাঁদের কাউকেই চিনি না। কিন্তু ওই এজেন্টদের ৯০ শতাংশের বাড়ি পূর্ব মেদিনীপুর আর মুর্শিদাবাদে। সেই সময়ে এই জেলাগুলিতে দলের তরফে কে দায়িত্বে ছিল?’

এখানেই থামেননি অভিষেক। তিনি আরও বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। আমরা তাঁকে দল থেকে সাসপেন্ডও করেছি। কিন্তু দলের তরফে ওই সময়ে পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদে যিনি দায়িত্বে ছিলেন তাঁকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে না?’

এদিন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ঠারেঠোরে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগও করেছেন অভিষেক। তাঁর কথায়, ‘দেড়শ গুণ সম্পত্তি বাড়ার জন্য যদি সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়, তাহলে কেন ১৬ হাজার গুণ সম্পত্তি বাড়ার জন্য অমিত শাহের ছেলে জয় শাহ বিদেশে ফূর্তি করে বেড়াবে!’

নারদ মামলায় শুভেন্দুর নাম থাকা সত্ত্বেও কেন তাঁকে ডাকা হচ্ছে না সেই প্রশ্নও তুলেছেন অভিষেক। সেইসঙ্গে এদিন সুদীপ্ত সেনের চিঠির প্রসঙ্গও টানেন তিনি। তাঁর কথায়, ‘‘কুন্তলের চিঠির ভিত্তিতে যদি আমায় ডেকে পাঠানো হয়, তাহলে কেন সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী ও শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠাবে না সিবিআই?’

সারদা, নারদ-সহ বিভিন্ন তদন্ত কেন ঝিমিয়ে পড়েছে সেই প্রশ্ন তুলেও এদিন সিবিআইকে বিঁধেছেন অভিষেক। তাঁর কথায়, ‘আমায় টার্গেট করে নিয়ে এটা করা হচ্ছে। কিন্তু আমি মাথা ঝোঁকানোর লোক নই।’

দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না, রয়্যালবেঙ্গল টাইগার হয়ে থাকব: জেরা শেষে অভিষেক


```