Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

Sebaashray: অভিষেকের ডায়মন্ডে আইসিইউ-সহ দোতলা মডেল ক্যাম্প, এক ছাদের নীচে একাধিক চিকিৎসা পরিষেবা

এই সেবাশ্রয় ক্যাম্পের আর একটি বিশেষত্ব হল আইসিইউ সুবিধা। জরুরি ও জটিল রোগীদের চিকিৎসায় যাতে কোনও ঘাটতি না থাকে, সে জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

Sebaashray: অভিষেকের ডায়মন্ডে আইসিইউ-সহ দোতলা মডেল ক্যাম্প, এক ছাদের নীচে একাধিক চিকিৎসা পরিষেবা

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 January 2026 18:01

দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবারে (Diamond Harbour) শুরু হয়েছে সেবাশ্রয়–২ মডেল (Sebaashray Model Camp) ক্যাম্প। উন্নত পরিকাঠামো ও উচ্চমানের চিকিৎসা পরিষেবার নিরিখে এই ক্যাম্পকে ব্যতিক্রমী বলেই মনে করছে অনেকে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এটিই রাজ্যের প্রথম দোতলা বিশিষ্ট সেবাশ্রয় মডেল ক্যাম্প, যেখানে রোগীদের সহজ চলাচলের কথা মাথায় রেখেই পরিকাঠামো তৈরি করা হয়েছে। একই ছাদের নীচে একাধিক চিকিৎসা পরিষেবা মিলছে এই ক্যাম্পে (Medical Camp)।

এই সেবাশ্রয় ক্যাম্পের আর একটি বিশেষত্ব হল আইসিইউ সুবিধা। জরুরি ও জটিল রোগীদের চিকিৎসায় যাতে কোনও ঘাটতি না থাকে, সে জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

চিকিৎসা পরিষেবার দিক থেকেও ক্যাম্পটি অত্যন্ত সমৃদ্ধ। এখানে কার্ডিওলজি, নিউরোলজি, ডার্মাটোলজি, নেফ্রোলজি, ইনফার্টিলিটি ক্লিনিক, অপথ্যালমোলজি, ইএনটি, অকুপেশনাল হেলথ ও চেস্ট মেডিসিন, অর্থোপেডিক্স এবং ডায়াবেটোলজি— সহ মোট ১৬টি বিভাগের চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে।

এই মডেল ক্যাম্পের পাশাপাশি ডায়মন্ড হারবার বিধানসভার অন্তর্গত সমস্ত পেরিফেরিয়াল ক্যাম্প মিলিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১,০২০ জন রোগীকে পরিষেবা দেওয়া হচ্ছে। প্রয়োজনে রোগীদের কলকাতা বা রাজ্যের বাইরের উন্নত চিকিৎসাকেন্দ্রে রেফার করার ব্যবস্থাও রাখা হয়েছে।

ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মস্তিষ্কপ্রসূত এই সেবাশ্রয় ক্যাম্প শুরু হয়েছে ১৬ জানুয়ারি থেকে। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। মাঝখানে ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর কারণে ক্যাম্প বন্ধ থাকবে।

এদিকে বৃহস্পতিবারই নন্দীগ্রামের সেবাশ্রয়-২ নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক লেখেন, ‘নন্দীগ্রাম থেকে যে সাড়া আমরা পাচ্ছি, তা আমাদের প্রতি আপনাদের যে বিশ্বাস তা প্রতিফলিত করে। আমরা সত্যিই কৃতজ্ঞ। মানুষের সেবায় পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের। আগামিকাল বাদে, নন্দীগ্রামের সেবাশ্রয় শিবির ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। মানবতার প্রতি অটুট প্রতিশ্রুতিবদ্ধ চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের জন্যই এই সেবাশ্রয় সম্ভব হচ্ছে।’

গত সপ্তাহ থেকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে শুরু হয়েছে সেবাশ্রয় শিবির। নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ ব্লকে ক্যাম্প খোলা হয়েছে। নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যরা এই শিবিরের উদ্বোধন করেন। প্রথম দিনই সেখানে গিয়েছিলেন অভিষেক। এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। অভিষেক জানান, ‘সেবাশ্রয়’-এর মূল অঙ্গীকার নিঃস্বার্থ ও বিনামূল্যে মানবসেবা। স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারকে নিশ্চিত করতে নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে যে কর্মসূচি নিয়েছিলেন, তা এখন আর শুধু সেখানেই সীমাবদ্ধ নেই।


```