Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

হাসপাতালের দোতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! শোরগোল বারাসত মেডিক্যালে

হাসপাতালের এআরটি বিভাগের উপরতলায় আগুনের লেলিহান শিখা দেখে শোরগোল পড়ে যায় রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাও। খবর দেওয়া হয় দমকলে।

হাসপাতালের দোতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! শোরগোল বারাসত মেডিক্যালে

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 May 2025 13:35

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পর এবার জেলা। ফের অগ্নিকাণ্ডের (Terrible Fire) ঘটনা ঘটল। 

শনিবার অগ্নিকাণ্ডের জেরে তীব্র আতঙ্ক ছড়াল বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে ( Barasat Medical College & Hospita)।হাসপাতালের এআরটি বিভাগের উপরতলায় আগুনের লেলিহান শিখা দেখে শোরগোল পড়ে যায় রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাও। খবর দেওয়া হয় দমকলে।

পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা, তা স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে দমকল কর্তাদের অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে থাকতে পারে।

গত সপ্তাহে বড়বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার অব্যহতি পরেই পোদ্দার কোর্ট এলাকার একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবার জেলার হাসপাতালে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকাল ১০টা নাগাদ এআরটি বিভাগের উপরতলায় আগুনের লেলিহান শিখা দেখা দেয়। উল্টো দিকে রয়েছে সপাতালের ন্যায্যমূল্যের ওষুধের দোকানে। সেখানে অনেক রোগীর পরিজনেরা ওষুধ কিনছিলেন। আচমকা আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে হাসপাতালের দোতলা থেকে নামার হিড়িক পড়ে যায়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 

কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখছেন দমকলের কর্তারা। তবে এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```