Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাংলা ক্রিকেটে করোনা থাবা, সৌরাশিস, অনুষ্টুপসহ মোট ৭জন কোভিডের শিকার

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের তৃতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করছে। রবিবারই প্রায় হাজার ছয়েক সংক্রমণে জর্জরিত হয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে করোনার প্রকোপ দেখা যাচ্ছে। বাংলা ক্রিকেটেও করোনা প্রবেশ করল। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় করোনার

বাংলা ক্রিকেটে করোনা থাবা, সৌরাশিস, অনুষ্টুপসহ মোট ৭জন কোভিডের শিকার

শেষ আপডেট: 2 January 2022 18:16

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের তৃতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করছে। রবিবারই প্রায় হাজার ছয়েক সংক্রমণে জর্জরিত হয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে করোনার প্রকোপ দেখা যাচ্ছে। বাংলা ক্রিকেটেও করোনা প্রবেশ করল। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় করোনার ডেল্টা প্লাস সংক্রমণে আক্রান্ত। এর মধ্যে রবিবারই রাতে জানা গিয়েছে, বাংলা ক্রিকেটের মোট সাতজন তারকা কোভিডের শিকার হয়েছেন। বাংলা দলের প্রস্তুতি শুরু হয়েছে সল্টলেক যাদবপুর ক্যাম্পাসে। সেখানে প্রতিদিন সকাল-বিকেল চলছে রঞ্জি ট্রফির প্রস্তুতি। এর কারণে সিএবি জানিয়েছে, শিবির আপাতত বন্ধ থাকবে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শুরু হবে। এদিন রাতে জানা গিয়েছে, ক্রিকেটার, স্টাফ মিলিয়ে করোনা আক্রান্ত বাংলার মোট সাত জন। সহকারী কোচ সৌরাশিস লাহিড়ীর শরীরে বাসা বেঁধেছে করোনা। এছাড়াও নামী তারকা অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, কাজি জুনেইদ সঈফি, গীত পুরী-সহ সাত জন সংক্রমিত। বাড়তে থাকা এই করোনার কোপ চিন্তা বাড়িয়েছে বাংলা শিবিরে। এবারের রঞ্জি ট্রফি শুরু হচ্ছে ১৩ জানুয়ারি। বাংলার গ্রুপে রয়েছে বিদর্ভ, রাজস্থান, কেরল, হরিয়ানা এবং ত্রিপুরা। ১৩ জানুয়ারি বাংলার প্রথম খেলা ত্রিপুরার সঙ্গে। তার আগে করোনার প্রকোপ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলার ক্রিকেটে।  সব থেকে প্রাসঙ্গিক বিষয়, দলের প্রতিটি ক্রিকেটারের করোনার দুটি টিকাই নেওয়া গিয়েছে। তার পরেও তাঁরা সংক্রমিত হয়েছেন। সিএবি রাতেই বিবৃতিতে জানিয়েছে, সোমবার থেকে লিগের সব ম্যাচ স্থগিত করে দিয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, আগামী কাল সোমবার থেকেই ইডেনে ক্রিকেটারদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শুরু হওয়ার কথা, সেই শিবির চলবে। ক্রিকেটারদের ওই শিবিরে হৃদযন্ত্রের পরীক্ষাও করা হবে। তবে স্বাস্থ্যবিধি মেনেই ওই শিবির চলবে বলে জানানো হয়েছে।  

```