Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নীরবে ছড়াচ্ছে জিকা ভাইরাস! মহারাষ্ট্রের সাত বছরের শিশুর শরীরে মিলল নমুনা

দ্য ওয়াল ব্যুরো: দেশে নীরবে বাড়ছে জিকা ভাইরাসের (Zika Virus) প্রভাব। একদিকে করোনা, অন্যদিকে দোসর হয়েছে জিকা ভাইরাস। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন এই মশাবাহিত ভাইরাস নিয়ে। দেশে মিলল দ্বিতীয় জিকা ভাইরাস আক্রান্তের হদিশ। এবার মহারাষ্ট্র

নীরবে ছড়াচ্ছে জিকা ভাইরাস! মহারাষ্ট্রের সাত বছরের শিশুর শরীরে মিলল নমুনা

শেষ আপডেট: 13 July 2022 14:31

দ্য ওয়াল ব্যুরো: দেশে নীরবে বাড়ছে জিকা ভাইরাসের (Zika Virus) প্রভাব। একদিকে করোনা, অন্যদিকে দোসর হয়েছে জিকা ভাইরাস। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন এই মশাবাহিত ভাইরাস নিয়ে। দেশে মিলল দ্বিতীয় জিকা ভাইরাস আক্রান্তের হদিশ। এবার মহারাষ্ট্রের এক সাত বছরের শিশুর শরীরে মিলল এই ভাইরাসের নমুনা।

এই ভাইরাসে আক্রান্তের সর্বশেষ খবর মিলেছে মহারাষ্ট্রে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যের পালঘর জেলার এক সাত বছরের শিশু কন্যার শরীরে মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব। জানা গেছে, শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জিকা ভাইরাসের (Zika Virus) লক্ষণ?

এই একটি মশাবাহিত রোগ। এই ভাইরাস সাধারণত অ্যাডিস মশা থেকে ছড়ায়। এই ভাইরাসের অন্যতম উপসর্গ জ্বর। জানা গেছে, ৮০ শতাংশের বেশি জিকা ভাইরাস আক্রান্ত মানুষের ক্ষেত্রে প্রথম উপসর্গই জ্বর। এছাড়াও শরীরে ব়্যাশ দেখতে পাওয়া যায়। কারোর কারোর আবার শ্বাসকষ্টও হয়।

গর্ভবতী মহিলার থেকে তাঁর গর্ভে থাকা সন্তান এই ভাইরাসে সংক্রমিত হতে পারে। সেক্ষেত্রে নবজাতক মাইক্রোসেফ্যালিতে আক্রান্ত হতে পারে। এই রোগে মাথা শরীরের তুলনায় অস্বাভাবিক রকম ছোট আকারের হয়। চিকিৎসকরা বলছেন অসম্পূর্ণ মস্তিষ্ক নিয়ে জন্মাতে পারে শিশু। যৌনসম্পর্কের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ।

গত বছরও বর্ষার সময় এই ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছিল। প্রধানত দক্ষিণের রাজ্যে ছড়িয়েছিল এই ভাইরাস। তবে চলতি বছরে ফের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলছে। একদিকে করোনা ফের নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে, সেই সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে এই ভাইরাস। যা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে চিকিৎসা মহলের।

বাড়ছে করোনা, রাজ্যে একদিনে সংক্রমণ তিন হাজার ছুঁইছুঁই! মৃতের সংখ্যা ৪


```