Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দিল্লির কিরারা এলাকায় বিধ্বংসী আগুনে মৃত ৯, আহত অন্তত ১০ জন

দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পশ্চিম দিল্লির কিরারা এলাকায় একটি কাপড়ের গুদামে আগুন লাগায় ন’জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত দশ জন। কাল রাত সাড়ে বারোটা নাগাদ (ইংরেজি হিসাবে সোমবার) আগুন লাগে। একটি তিনতলা বাড়ির একতলায় এই গুদাম। একটি সিঁড়ি ছাড

দিল্লির কিরারা এলাকায় বিধ্বংসী আগুনে মৃত ৯, আহত অন্তত ১০ জন

শেষ আপডেট: 23 December 2019 04:53

দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পশ্চিম দিল্লির কিরারা এলাকায় একটি কাপড়ের গুদামে আগুন লাগায় ন’জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত দশ জন। কাল রাত সাড়ে বারোটা নাগাদ (ইংরেজি হিসাবে সোমবার) আগুন লাগে। একটি তিনতলা বাড়ির একতলায় এই গুদাম। একটি সিঁড়ি ছাড়া এই বাড়িতে কোনও আপৎকালীন পথ ছিল না, আগুন নেভানোর জন্য আলাদা কোনও ব্যবস্থাও ছিল না। তাই আগুনে লাগার পরে অনেকেই আটকে পড়েন। পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয় সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতাল ও নিকটবর্তী অন্যান্য হাসপাতালে। এই মাসসেই দিল্লিতে জনবহুল এলাকায় একটি ব্যাগ-সুটকেশ তৈরির কারখানায় আগুন লাগার ফলে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। সে বার ভোর পাঁচটা নাগাদ আগুন লেগেছিল রানি ঝাঁসি রোডের উপরে আনাজ মাণ্ডির ওই আগুনে মৃতদের বেশিরভাগই ছিলেন শ্রমিক, তাঁরা সকলেই ওখানে ঘুমাচ্ছিলেন। ওই কারখানার যেখানে কাজ হত, সেখান থেকে অত্যন্ত সংকীর্ণ সব গলির রাস্তা কারখানার বিভিন্ন ইউনিটকে যোগ করেছিল। সেই কারণেই আগুন লগার পরে কেউ বার হতে পারেননি।

```