Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

৬ ফুট গভীর গর্ত জোশীমঠের মাঠে! প্রবল বৃষ্টি ভয় ধরাচ্ছে স্থানীয়দের

দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তর ভারত। এবার ৬ ফুট গভীর গর্ত দেখা গেল উত্তরাখণ্ডের জোশীমঠে। সেখানকার একটি মাঠে দেখা গেছে এই গর্ত। ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। অতিরিক্ত বৃষ্টির ফলেই সৃষ্টি হয়েছে এমন গর্তের, জানানো হয়েছে

৬ ফুট গভীর গর্ত জোশীমঠের মাঠে! প্রবল বৃষ্টি ভয় ধরাচ্ছে স্থানীয়দের

শেষ আপডেট: 3 July 2023 14:59

দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তর ভারত। এবার ৬ ফুট গভীর গর্ত দেখা গেল উত্তরাখণ্ডের জোশীমঠে। সেখানকার একটি মাঠে দেখা গেছে এই গর্ত। ঘটনায় আতঙ্কে স্থানীয়রা।

অতিরিক্ত বৃষ্টির ফলেই সৃষ্টি হয়েছে এমন গর্তের, জানানো হয়েছে জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে। প্রসঙ্গত, চার ধাম ভ্রমণের সময়ে অসংখ্য পুণ্যার্থী আশ্রয় নেন জোশীমঠের একাধিক চটিতে। এই গর্ত বাড়তে থাকলে যেকোনও সময়ে ধ্বস নামার সম্ভাবনা ছিল। আহত হতে পারতেন বহু পুণ্যার্থী।

জোশীমঠের দীর্ঘদিনের বাসিন্দা বিনোদ সাকলানি প্রথম আবিষ্কার করেন এই গর্ত। এরপরই তিনি খবর দেন জিওলজিক্যাল সার্ভেতে। প্রসঙ্গত তিনিই উদ্যোগী হয়ে পাথর এবং মাটি দিয়ে ভরাট করে দেন সেই গর্ত। তবে তাড়াতাড়ি উপযুক্ত ব্যবস্থা না নিলে এই ধরনের গর্ত আরো তৈরি হতে পারে এবং খুব দ্রুত বাড়তে পারে বলে মনে করছেন বিনোদ।

প্রসঙ্গত, জোশীমঠের একাধিক বাড়িতেও ফাটল দেখা দিয়েছে অতিরিক্ত বৃষ্টিতে। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে সম্প্রতি 'জোশীমঠ বাঁচাও সংঘর্ষ সমিতি' নামে একটি দল তৈরি করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। সেই দলের প্রতিনিধি হিসেবে কয়েকজন অভিযোগ জানান চামোলির জেলাশাসকের কাছে। জানা গেছে গোটা জোশীমঠে প্রায় ১১টি বড় ফাটল দেখা গিয়েছে।

কংগ্রেস কর্মীকে গুলি চালানোয় অভিযুক্ত খোদ বিধায়ক! পঞ্চায়েতের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ


```