Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মাদুরাইতে জালিকাট্টু উৎসবের প্রথম দিনেই আহত ৪৯

দ্য ওয়াল ব্যুরো : ৫০০ ষাঁড় নিয়ে মঙ্গলবার শুরু হয়েছিল তামিলনাড়ুর বিখ্যাত জালিকাট্টু উৎসব। ষাঁড়কে পোষ মানানো যাদের পেশা, তাঁরাও অংশগ্রহণ করেছিলেন উৎসবে। মাদুরাইতে উৎসবের প্রথম দিনেই আহত হয়েছেন ৪৯ জন। মাদুরাইয়ের জেলা কালেক্টর এস নটরাজন একথা জা

মাদুরাইতে জালিকাট্টু উৎসবের প্রথম দিনেই আহত ৪৯

শেষ আপডেট: 16 January 2019 12:21

দ্য ওয়াল ব্যুরো : ৫০০ ষাঁড় নিয়ে মঙ্গলবার শুরু হয়েছিল তামিলনাড়ুর বিখ্যাত জালিকাট্টু উৎসব। ষাঁড়কে পোষ মানানো যাদের পেশা, তাঁরাও অংশগ্রহণ করেছিলেন উৎসবে। মাদুরাইতে উৎসবের প্রথম দিনেই আহত হয়েছেন ৪৯ জন। মাদুরাইয়ের জেলা কালেক্টর এস নটরাজন একথা জানিয়েছেন। বুধবারও জালকাট্টু উৎসব হয়েছে। তাতে মঙ্গলবারের দ্বিগুণ সংখ্যক ষাঁড় ও প্রতিযোগী অংশগ্রহণ করেছে। গত সপ্তাহে ষাঁড়ের শিং-এ বিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন একজন। ২০১৬ সালে এক পশুপ্রেমী সংস্থা জালিকাট্টুর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। সেইমতো সর্বোচ্চ আদালত উৎসব নিষিদ্ধ করে দেয়। কিন্তু তামিলনাড়ু সরকার জানায়, জালিকাট্টু তাদের সংস্কৃতির অঙ্গ। জালিকাট্টু নিষিদ্ধ করার প্রতিবাদে চেন্নাইতে রীতিমতো উত্তেজনা দেখা যায়। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ফের ওই উৎসব চালু করেন। জালিকাট্টু উৎসবে ষাঁড়েদের গাঁদা ফুলের মালা পরিয়ে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়। উৎসবে অংশগ্রহণকারীরা ষাঁড়ের শিং ধরে আটকানোর চেষ্টা করেন। যারা সফল হন, তাঁরা স্কুটার ও অন্যান্য দামি উপহার পান। জালিকাট্টু উৎসবের সমালোচকেরা বলেন, ষাঁড়গুলিকে অ্যালকোহল খাওয়ানো হয়। তাদের মুখে লঙ্কার গুঁড়ো দিয়ে উত্তেজিত করা হয়। কিন্তু উৎসবের উদ্যোক্তারা বলেন, কোনও পশুর ওপরে অত্যাচার করা হয় না।

```