Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্বামী-বন্ধুরা নয়, নিজেই গায়ে আগুন দেন মহিলা, বেলঘরিয়ার ঘটনার তদন্ত করে জানাল পুলিশ

পুলিশ জানাচ্ছে, 'প্রথমে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেও, পরে জানা গিয়েছে, তরুণী আত্মহত্যার চেষ্টা করেছিলেন।' কিন্তু কেন এহেন পদক্ষেপ নিলেন রিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। 

স্বামী-বন্ধুরা নয়, নিজেই গায়ে আগুন দেন মহিলা, বেলঘরিয়ার ঘটনার তদন্ত করে জানাল পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 1 December 2024 20:02

দ্য ওয়াল ব্যুরো: গত ২৯ নভেম্বর বেলঘরিয়ায় রাস্তার মধ্যেই স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল স্বামী-বন্ধুদের বিরুদ্ধে। স্বামী-সহ ৩ জনের খোঁজে তল্লাশি শুরু করে তদন্ত চালায় বেলঘরিয়া থানার পুলিশ।আর তাতেই উঠে এল অন্য তথ্য। পুলিশের দাবি, ওই মহিলা নিজেই গায়ে আগুন দিয়েছিলেন। 

কামারহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের আর্যনগর অনুপমা রোডে এক মহিলার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে। বলা হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় মহিলার স্বামী এবং দুই বন্ধু গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। কিন্তু তদন্ত করে পুলিশ জানতে পারল স্বামী নিলয়ের সঙ্গে সম্পর্ক ভাল ছিল না স্ত্রী রিনার। 

 

পুলিশ জানাচ্ছে, 'প্রথমে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেও, পরে জানা গিয়েছে, তরুণী আত্মহত্যার চেষ্টা করেছিলেন।' কিন্তু কেন এহেন পদক্ষেপ নিলেন রিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। 

এর আগেও গলায় ফাঁস দিয়ে, গায়ে অ্যাসিড ঢেলে, স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রিনা। শুক্রবারও নিজের গায়ে আগুন লাগিয়ে চিৎকার করতে থাকেন স্বামী নিলয়ের শাস্তির দাবিতে।

রিনার অভিযোগের ভিত্তিতে প্রথমে স্বামী ও তার দুই বন্ধুকে আটক করা হলেও পুলিশ নিলয়ের পরিবার ও শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, রিনা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। 

বান্ধবীর বাড়িতে এলেও রিনা কেরোসিন কী ভাবে নিয়ে এলেন এবং রাস্তায় হাঁটার সময়ে কী ভাবে ওই কাণ্ড ঘটালেন, তা-ও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এখনও যেহেতু সাগর দত্ত হাসপাতালে রিনা চিকিৎসাধীন তাই পরে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। 


```