Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নতুন ভারতের পথচলা শুরু, সংসদের সেন্ট্রাল হলে ভাষণ মোদীর

দ্য ওয়াল ব্যুরো : প্রত্যাশামতো শনিবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএ-র বৈঠকে নেতা নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ-র জয়ী এমপিরা সর্বসম্মতভাবে তাঁকে নেতা নির্বাচিত করেন। একইসঙ্গে তিনি বিজেপির সংসদীয় দলনেতা নির্বাচিত হন। সেন্ট্রা

নতুন ভারতের পথচলা শুরু, সংসদের সেন্ট্রাল হলে ভাষণ মোদীর

শেষ আপডেট: 25 May 2019 14:00

দ্য ওয়াল ব্যুরো : প্রত্যাশামতো শনিবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএ-র বৈঠকে নেতা নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ-র জয়ী এমপিরা সর্বসম্মতভাবে তাঁকে নেতা নির্বাচিত করেন। একইসঙ্গে তিনি বিজেপির সংসদীয় দলনেতা নির্বাচিত হন। সেন্ট্রাল হলে এদিন উপস্থিত ছিলেন বিজেপির দুই মার্গদর্শক লালকৃষ্ণ আডবাণী ও মুরলিমনোহর যোশী। মোদী ভাষণে বলেন, নতুন ভারতের পথচলা শুরু হল। শুক্রবার মোদী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ইস্তফা দিয়ে আসেন। শনিবার রাত আটটায় তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন। আগামী সপ্তাহেই তিনি শপথ নেবেন বলে জানা যায়। এদিন তিনি বলেন, মোদী নিজেই মোদীকে চ্যালেঞ্জ করেছিল। সে ২০১৪ সালের রেকর্ড ভেঙে দিয়েছে। এদিন ভাষণে তিনি বলেন, সেবাই আমাদের মূলমন্ত্র। গণতন্ত্রে সবার ওপরে মানুষ। ভোটে সৎ ব্যক্তিকেই বেছে নেয় মানুষ। আমি এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাতে চাই। বিজেপি আমাকে নেতা হিসাবে নির্বাচন করেছে। এনডিএ-র সব দলই আমাকে নেতা হিসাবে বেছে নিয়েছে। আমি আপনাদের কাছে ঋণী হয়ে রইলাম। সাংসদদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সকলেই অভিনন্দন পাওয়ার যোগ্য। যাঁরা প্রথমবার নির্বাচিত হয়েছেন, তাঁরা আরও বেশি করে অভিনন্দনের যোগ্য। জনগণ বিপুল সংখ্যায় আমাদের ভোট দিয়েছেন। সেজন্য আমাদের দায়িত্ব বেড়ে গেল। ভারতে নির্বাচন এক উৎসবের মতো। তাতে নানা রং আছে। সারা বিশ্ব ভারতের নির্বাচনের দিকে লক্ষ রাখছিল। ভারতের রাজনীতিতে পরিবর্তন এসেছে। সেজন্য আপনারাই দায়ী। ভোটারদের প্রশংসা করে মোদী বলেন, তাঁরা অত্যন্ত বিবেকবান। তাঁরা ক্ষমতালোভীদের পছন্দ করেন না। আপনারা আমাকে নেতা বলে বেছে নিয়েছেন ঠিকই, কিন্তু আমি আপনাদেরই একজন। ২০১৯-এর ভোট অনেক দেওয়াল ভেঙে দিয়েছে। অনেকের হৃদয়ের সঙ্গে আমাদের যুক্ত করেছে। এবার সংসদে সবচেয়ে বেশি সংখ্যক মহিলা নির্বাচিত হয়েছেন। মোদীর কথায়, এনডিএ এখন এক আন্দোলনে পরিণত হয়েছে। ২০১৯ এর ভোট ছিল সামাজিক ঐক্যের আন্দোলন। মহাগঠবন্ধনের রাজনীতিকে বিদ্রুপ করেন তিনি। এনডিএ-র দু’টি নাম। একটি এনার্জি, অপরটি সিনার্জি। এই জোট রাজনীতিকে এগোনর রাস্তা দেখিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। এবারের ভোট ছিল আমার কাছে তীর্থ যাত্রার মতো। ভোট ভিক্ষা নয়, তীর্থ যাত্রার জন্য সারা দেশ ঘুরেছি। সাংসদদের প্রতি তাঁর উপদেশ, কখনও অহংকারকে প্রশ্রয় দেবেন না। ভিআইপি কালচারে অভ্যস্ত হয়ে উঠবেন না। দেশের সংখ্যালঘুকে ভুল বোঝানো হয়েছে। তাঁদের কেবল ভোটে ব্যবহার করা হয়েছে। আমি তাঁদের সেবা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তাঁর নীতি, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস।

```