Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দেড় লক্ষ চাকরি কমছে সেনাবাহিনীতে

দ্য ওয়াল ব্যুরো : সেনাবাহিনী যাতে আরও দক্ষতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করতে পারে এবং খরচ কমে, তার জন্য কর্মীর সংখ্যা কমাতে বলেছিল শেকতকার কমিশন। সেই অনুযায়ী গত ২১ জুন শুরু হয় ক্যাডার রিভিউ। এখন সেনাবাহিনীতে কর্মরত আছেন ১২ লক্ষ জন। ঠিক কতজন কর্ম

দেড় লক্ষ চাকরি কমছে সেনাবাহিনীতে

শেষ আপডেট: 10 September 2018 09:03

দ্য ওয়াল ব্যুরো : সেনাবাহিনী যাতে আরও দক্ষতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করতে পারে এবং খরচ কমে, তার জন্য কর্মীর সংখ্যা কমাতে বলেছিল শেকতকার কমিশন। সেই অনুযায়ী গত ২১ জুন শুরু হয় ক্যাডার রিভিউ। এখন সেনাবাহিনীতে কর্মরত আছেন ১২ লক্ষ জন। ঠিক কতজন কর্মী কমানো যায়, তার প্রাথমিক একটা হিসাব সেপ্টেম্বরের শেষে জমা দিতে চলেছে রিভিউ কমিটি। আপাতত জানা গিয়েছে, রিভিউ কমিটির সদস্যরা মনে করেন, আগামী দুই বছরের মধ্যে কর্মীর সংখ্যা ৫০ হাজার কমিয়ে ফেলা যাবে। ২০২২-২৩ সালের মধ্যে আরও এক লক্ষ কর্মী কমিয়ে ফেলা যেতে পারে। ১১ সদস্যের রিভিউ কমিটির নেতৃত্বে আছেন লেফটেন্যান্ট জেনারেল জে এস সান্ধু। তিনি রিপোর্ট পেশ করবেন সেনাপ্রধান বিপিন রাওয়াতের সামনে। তাতে সেনাবাহিনীর বেশ কয়েকটি দফতরও তুলে দিতে বলা হবে। এছাড়া অফিসারদের দক্ষতা ও মনোবল বাড়িয়ে তোলা, তাঁদের প্রমোশনের নিয়ম বদল ইত্যাদি বিষয়েও পরামর্শ দেবে রিভিউ কমিটি।  সেনাবাহিনীর দৈনন্দিন খরচ যাতে কমানো যায় ও অস্ত্র কেনার খরচ বাড়ানো যায়, সেজন্যও কিছু সুপারিশ করা হবে।

```