Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রাহুল কি সত্যিই কৈলাসের পথে? বিজেপির কটাক্ষের জবাব দিল কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যখন কৈলাস দর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন থেকেই বিজেপি বলেছে, তিনি আদৌ কৈলাস-মানস সরোবরে যাবেন না। অত কষ্ট সহ্য করার ক্ষমতাই নেই তাঁর। সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে শুক্রবার টুইটারে রাহুলের কৈ

রাহুল কি সত্যিই কৈলাসের পথে? বিজেপির কটাক্ষের জবাব দিল কংগ্রেস

শেষ আপডেট: 7 September 2018 10:37

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যখন কৈলাস দর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন থেকেই বিজেপি বলেছে, তিনি আদৌ কৈলাস-মানস সরোবরে যাবেন না। অত কষ্ট সহ্য করার ক্ষমতাই নেই তাঁর। সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে শুক্রবার টুইটারে রাহুলের কৈলাস-মানস সরোবর যাত্রার ছবি ছাপল কংগ্রেস । তার সঙ্গে রাহুল লিখেছেন, ভগবান শিবই ব্রহ্মান্ডকে ধারণ করে রয়েছেন। https://twitter.com/INCIndia/status/1037946221657124864 এর আগে রাহুল যখন নিজের টুইটারে কৈলাসে যাত্রাপথের ছবি পোস্ট করেছিলেন, তখন বিজেপি বলেছিল, তিনি গুগল থেকে ছবি ডাউনলোড করেছেন। কিন্তু শুক্রবার যে ছবিটি কংগ্রেসের টুইটারে দেখা গিয়েছে, তাতে দেখা যায়, কৈলাসের পথের বেশ ক্যাম্পে দাঁড়িয়ে আছেন রাহুল। পিছনে বরফ ঢাকা কৈলাস পর্বতের ছবি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ছবিটি জাল। কেননা রাহুলের হাতে যে লাঠিটি দেখা যাচ্ছে, প্রখর রোদেও তার ছায়া পড়েনি। [caption id="attachment_33579" align="alignleft" width="146"] এই ছবিটিকেই জাল বলেছেন গিরিরাজ সিং । কারণ রাহুলের হাতে ধরা লাঠির ছায়া দেখা যাচ্ছে না ।[/caption]   কংগ্রেস সেই ছবির সঙ্গে বিস্তারিত জানিয়েছে রাহুলের তীর্থযাত্রার কথা। সেখানে বলা হয়েছে, কংগ্রেস সভাপতির কৈলাস-মানস সরোবর তীর্থযাত্রা শেষ করতে লাগবে ২০ দিন। তাঁর সঙ্গে আছেন গুজরাটের ২০ জন তীর্থযাত্রী। আর আছেন দুজন এসপিজি কম্যান্ডো। রাহুল পাহাড়ে ৪৩৩ মিনিটে ৪৬ হাজার ৪৩৩ ধাপ উঠেছেন। প্রতিদিন তাঁর ৪৪৬৬ ক্যালরি খরচ হচ্ছে। তিনি সাধারণ যাত্রীদের মতোই তাঁবুতে থাকছেন। আগামী লোকসভা ভোটের আগে রাহুলকে শিবভক্ত বলে তুলে ধরতে চাইছে কংগ্রেস। বিজেপির সঙ্গে লড়াইয়ে এই ভাবমূর্তি কাজে দেবে বলেই দলের শীর্ষ নেতাদের ধারণা। দেখুন রাহুলের সঙ্গে সহযাত্রীদের সঙ্গে আলাপচারিতার ভিডিও https://www.youtube.com/watch?v=51v4gOX6pcA&feature=youtu.be

```