দ্য ওয়াল ব্যুরো : সোমবার সাতসকালে খুলনার মেঘনা অয়েল ডিপোয় আগুন লাগে। তিনজন সেখানেই পুড়ে মারা যায়। অগ্নিদগ্ধ আরও ন'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ওই তেলের ডিপো খুলনার খালিশপুর অঞ্চলে অবস্থিত। মৃত দুজনের নাম জানা গিয়েছে, রাজু ও কামাল। তারা ডিপোরই কর্মচারী ছিল। দমকলের ন'টি ইঞ্জিন একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্যাংক-লরি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম মহসিন জানিয়েছেন, একটি লরিতে ডিজেল ও অকটেন ভর্তি করার সময় আগুন লেগে যায়।