দ্য ওয়াল ব্যুরো : প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহা দেশদ্রোহী। তাঁকে পেলে চড় মারব। এমন মন্তব্য করে বাংলাদেশে চাঞ্চল্য সৃষ্টি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরি।
মঙ্গলবার বঙ্গবন্ধুর শহিদ দিবস উপলক্ষে এক সভায় তিনি বলেন, প্রাক্তন প্রধান বিচারপতি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ডিত মির কাসেমের ভাই মামুনের সঙ্গে নিউ ইয়র্কে গোপনে দেখা করেছিলেন। কয়েকটি সংবাদপত্রে সেকথা ছেপেছিল।
এর পরেই উপাচার্য বলেন, যদি কখনও তাঁর সঙ্গে দেখা হয়, তাঁকে চড় মারব। কেউ আমাকে আটকাতে পারবে না। আমাদের দেশে এমন অনেকে আছে যারা আগে কখনও বঙ্গবন্ধুর প্রশংসায় একটি শব্দও উচ্চারণ করেনি। কিন্তু এখন ভাব দেখাচ্ছে যেন তাঁর কত বড় ভক্ত। মনে হয় বাংলাদেশকে কেন্দ্র করে এক বড় ষড়যন্ত্র চলছে।