Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রাজীব গান্ধীর খুনিদের মুক্তি দেওয়ার প্রশ্নই নেই, কোর্টে জানাল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো : রাজীব গান্ধীকে হত্যার জন্য যারা জেল খাটছে তাদের মুক্তি দেওয়া কোনও মতেই সম্ভব নয় বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র। কোনও প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে যারা জড়িত ছিল, তারা কখনও ছাড়া পেতে পারে না।  তাদের মুক্ত

রাজীব গান্ধীর খুনিদের মুক্তি দেওয়ার প্রশ্নই নেই, কোর্টে জানাল কেন্দ্র

শেষ আপডেট: 10 August 2018 06:01

দ্য ওয়াল ব্যুরো : রাজীব গান্ধীকে হত্যার জন্য যারা জেল খাটছে তাদের মুক্তি দেওয়া কোনও মতেই সম্ভব নয় বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র। কোনও প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে যারা জড়িত ছিল, তারা কখনও ছাড়া পেতে পারে না।  তাদের মুক্তি দেওয়া হলে তা বিপজ্জনক নজির হয়ে থাকবে। তামিলনাড়ু সরকারকে কেন্দ্র যে সে কথা গত এপ্রিল মাসে জানিয়ে দেওয়া হয়েছে, তা-ও সুপ্রিম কোর্টে বলেছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার জন্য যে সাতজন জেল খাটছে, তারা কি ছাড়া পেতে পারে? কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল পিঙ্কি আনন্দ  ও আইনজীবী রাজেশ রঞ্জন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে জানান, তামিলনাড়ু সরকারের এই প্রস্তাবে কেন্দ্রের সিদ্ধান্ত তাঁরা কোর্টকে জানিয়ে দিয়েছেন। রাজীব হত্যায় জড়িত সাতজন গত ২৭ বছর ধরে জেল খাটছে। তামিলনাড়ু সরকার তাদের মুক্তি চেয়ে আদালতে আবেদন করেছিল। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে গঠিত একটি সাংবিধানিক বেঞ্চ ২০১৫ সালে জানায়, কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া ওই অপরাধীদের মুক্তি দেওয়া সম্ভব নয়। সেইমতো কেন্দ্রীয় সরকার আদালতে তার মত স্পষ্ট জানিয়ে দিল।

```