Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'নেপালিদের মতো দেখতে', পাসপোর্ট অফিস ফেরাল হরিয়ানার দুই বোনকে

দ্য ওয়াল ব্যুরো : তোমাদের দেখতে নেপালিদের মতো। আগে প্রমাণ কর তোমরা ভারতীয়। এই বলে হরিয়ানার দুই বোনকে ফিরিয়ে দেওয়া হয়েছে চণ্ডীগড়ের পাসপোর্ট অফিস থেকে। তাঁদের একজন জানিয়েছেন, “আমরা যখন চণ্ডীগড়ের পাসপোর্ট অফিসে গেলাম, তারা আমাদের মুখ দেখে বলল,

'নেপালিদের মতো দেখতে', পাসপোর্ট অফিস ফেরাল হরিয়ানার দুই বোনকে

শেষ আপডেট: 2 January 2020 09:12

দ্য ওয়াল ব্যুরো : তোমাদের দেখতে নেপালিদের মতো। আগে প্রমাণ কর তোমরা ভারতীয়। এই বলে হরিয়ানার দুই বোনকে ফিরিয়ে দেওয়া হয়েছে চণ্ডীগড়ের পাসপোর্ট অফিস থেকে। তাঁদের একজন জানিয়েছেন, “আমরা যখন চণ্ডীগড়ের পাসপোর্ট অফিসে গেলাম, তারা আমাদের মুখ দেখে বলল, তোমরা নেপালি। পরে আমাদের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হল।” দুই বোন পরে হরিয়ানার মন্ত্রী অনিল ভিজের দ্বারস্থ হন। তাঁর নির্দেশে দুই বোনকে পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আম্বালার ডেপুটি কমিশনার অশোক শর্মা জানান, যাঁরা পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন তাঁদের নথিতে লেখা হয়েছিল, ‘আবেদনকারীদের দেখে মনে হচ্ছে নেপালি।’ দুই বোনের নাম সন্তোষ ও হেনা। তাঁদের বাবার নাম ভগৎ বাহাদুর। বাবার সঙ্গে দুই বোন পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। অশোক শর্মা বলেন, “বিষয়টি আমার নজরে আসার পরেই আমি ব্যবস্থা নিয়েছিলাম। আমি হস্তক্ষেপ করার পরে দুই বোনকে পাসপোর্ট অফিস থেকে ডেকে পাঠানো হয়। খুব শীঘ্র তাঁদের পাসপোর্ট তৈরি হয়ে যাবে।” কেন দুই বোনকে নেপালি ভেবে ফেরত পাঠানো হয়েছিল, তা নিয়ে তদন্ত চলছে।

```