সেনা- মাওবাদী গুলির লড়াই, নিহত ৮ মাওবাদী, শহিদ ২ সেনা
দ্য ওয়াল ব্যুরো: তল্লাশি অভিযান চলার সময় সেনা -মাওবাদী গুলিযু্দ্ধে নিহত ৮ মাওবাদী। সোমাবার সুকমার জঙ্গে তল্লাশি অভিযান চলে। গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ২ সেনা।
সুকমার কিসাতারাম এলাকার জঙ্গলে গুলির লড়াই চলে। রায়পুর থেকে ৫০০ কিমি দূরে
শেষ আপডেট: 26 November 2018 10:18
দ্য ওয়াল ব্যুরো: তল্লাশি অভিযান চলার সময় সেনা -মাওবাদী গুলিযু্দ্ধে নিহত ৮ মাওবাদী। সোমাবার সুকমার জঙ্গে তল্লাশি অভিযান চলে। গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ২ সেনা।
সুকমার কিসাতারাম এলাকার জঙ্গলে গুলির লড়াই চলে। রায়পুর থেকে ৫০০ কিমি দূরে তেলেঙ্গানা সীমান্তের কাছে মাওবাদীদের ডেরায় হানা দেয় সেনা। ডেরা থেকে উদ্ধার হয়েছে বহু আগ্নেয়াস্ত্র।
সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ সুকমার সাকলের গ্রামে মাওবাদীদের আসার খবর পায় সেনা। প্রায় ১৫০ মাওবাদী গ্রামে ছিল বলে খবর। সেনা অভিযান চলার সময় তারা জঙ্গলে ঢুকে পড়ে। শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। গুলিতে নিহত ৮ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। আহত ১ মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে।
নিহত ২ সেনা ডিস্ট্রিক রিজার্ভ গার্ড বাহিনীর। গুলির লড়াইয়ের পর এলাকা ঘিরে রেখেছে সেনা। কোনও গ্রামবাসী মাওবাদীদের সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও চলছে তল্লাশি অভিযান।