Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

গিরে মৃত্যু মিছিল যেন, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তিনটি সিংহের

দ্য ওয়াল ব্যুরো:  গুজরাটের গিরে সিংহ মৃত্যুর হিড়িক পড়ে গেছে যেন।  কখনও অচেনা ভাইরাসের সংক্রমণে আবার কখনও নিজেদের মধ্যে মারামারি করে গত কয়েক মাসে প্রায় দু'ডজন সিংহের মৃত্যু হয়েছে গিরে। ফের সিংহ মৃত্যুর খবর শিরোনামে। এ বার ট্রেনে কাটা পড়ে

গিরে মৃত্যু মিছিল যেন, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তিনটি সিংহের

শেষ আপডেট: 17 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো:  গুজরাটের গিরে সিংহ মৃত্যুর হিড়িক পড়ে গেছে যেন।  কখনও অচেনা ভাইরাসের সংক্রমণে আবার কখনও নিজেদের মধ্যে মারামারি করে গত কয়েক মাসে প্রায় দু'ডজন সিংহের মৃত্যু হয়েছে গিরে। ফের সিংহ মৃত্যুর খবর শিরোনামে। এ বার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল তিনটি সিংহের। বন দফতর সূত্রে খবর, সমবার রাত পৌনে একটা নাগাদ গির পূর্ব শাখার বোরালা গ্রামের কাছে লাইন পেরোতে গিয়ে মালগাড়িতে কাটা পড়ে ওই তিনটি সিংহ। তাদের মধ্যে দু'টি প্রাপ্তবয়স্ক পুরুষ সিংহ ও একটি সিংহী।  পিপাভাভ থেকে বোটাড যাচ্ছিল মালগাড়িটি। পুলিশ জানিয়েছে, ট্রেনের গতি সেই সময় কত ছিল তদন্ত করে দেখা হচ্ছে। বনকর্মীদের উদাসীনতা নিয়েও উঠেছে প্রশ্ন। এই মুহূর্তে সারা পৃথিবীতে মোট ৫০০ এশিয়াটিক সিংহ বেঁচে আছে। তার পুরোটাই আছে গুজরাটের গিরে। অর্থাৎ গির জাতীয় উদ্যানই এশিয়াটিক সিংহের শেষ আস্তানা। যদিও ১৪০০ বর্গ কিলোমিটার জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে রাস্তা বানানো, অবৈধ খনি, অনিয়ন্ত্রিত পর্যটন এবং বাড়তে থাকা গ্রামের কারণে এই সিংহের অস্তিত্ব এমনিতেই সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। ২০১৫ সালের জনগণনার হিসেবে গিরের জঙ্গল মোট ৫২৩টি সিংহের আস্তানা ছিল। তাদের মধ্যে ১০৯টি পুরুষ, ২০১টি সিংহী এবং ১৪০টি সিংহশাবক।তার মধ্যে গত কয়েক বছরে ৩১-৩২টি সিংহ মারা যাচ্ছে প্রতি বর্ষায়। চলতি বছর অক্টোবর মাসেই ১৮ দিনে ২১টি সিংহের মৃত্যুর ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন পশুপ্রেমী সংগঠন এবং পরিবেশবিদরা। মৃত্যুর এই মিছিল জারি থাকলে পৃথিবী থেকে এশিয়াটিক সিংহের বিলুপ্ত হতে বাকি আর কয়েক বছর।  

```