Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মন্দিরের প্রসাদে মেশানো হয়েছিল 'বিপজ্জনক' উপাদান, দাবি কর্নাটক সরকারের

দ্য ওয়াল ব্যুরো: অন্নভোগে ছিল বিষাক্ত রাসায়নিক উপাদান। ফরেন্সিক পরীক্ষায় এমনই প্রমাণ মিলেছে বলে দাবি করল কর্নাটক সরকার। চামরাজনগর জেলায় কিচু মারান্ডা মন্দিরের প্রসাদে বিষক্রিয়ার ঘটনায় গত তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। হাসপাতালে চিকিৎ

মন্দিরের প্রসাদে মেশানো হয়েছিল 'বিপজ্জনক' উপাদান, দাবি কর্নাটক সরকারের

শেষ আপডেট: 17 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: অন্নভোগে ছিল বিষাক্ত রাসায়নিক উপাদান। ফরেন্সিক পরীক্ষায় এমনই প্রমাণ মিলেছে বলে দাবি করল কর্নাটক সরকার। চামরাজনগর জেলায় কিচু মারান্ডা মন্দিরের প্রসাদে বিষক্রিয়ার ঘটনায় গত তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১২৫ জন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। রাজ্যের উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর জানিযেছেন, প্রসাদের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে মোনোক্রোটোফোস ও অরগ্যানোফসফেট নামে দু'টি রাসায়নিকের খোঁজ মিলেছে। এই দুই রাসায়নিক উপাদান মানুষের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। প্রসাদের মধ্যে এমন উপাদান কী ভাবে এল সেটাই রহস্য। গত শুক্রবার সকালে সকালে মন্দিরে ঢালাও ভোগ প্রসাদের আয়োজন হয়েছিল। অন্নভোগ খাওয়ার পর থেকেই বমি ও শ্বাসকষ্ট শুরু হয় অনেক ভক্তদের। মন্দির চত্বরেই অজ্ঞান হয়ে পড়েন অনেকে। এলাকার বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বেঙ্গালুরু ও মাইসোরের নানা হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে। প্রথমে ১১ জনের মৃত্যুর খবর মিললেও বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। উপমুখ্যমন্ত্রী পরমেশ্বরের কথায়, ঘটনায় জড়িত সন্দেহে, স্থানীয় ও মন্দির পরিচালন কমিটির সদস্য-সহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে। ধরপাকড় শুরু হওয়ার পরই কয়েকজন গ্রাম ছেড়ে পালিয়ে যান। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মন্ত্রীর কথায়, "খুবই দুঃখজনক ঘটনা। পুলিশ তদন্ত শুরু করেছে। আগামী তিনদিনের মধ্যেই অপরাধীদের ধরে ফেলা যাবে বলে আমার বিশ্বাস।" স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিকের কথায়, মৃতদের মধ্যে দু'জন শিশু। এখনও ১৫ জন শিশুর চিকিৎসা চলছে হাসপাতালে। সোমবার রাতে মৃত্য হয়েছে মল্লি বাই নামে বছর পঁয়ত্রিশের এক মহিলার। প্রসাদে 'উদ্দেশ্যপ্রণোদিত' ভাবে বিষ মেশানো হয়েছিল, এই ঘটনার পিছনে 'ষড়যন্ত্র' রয়েছে বলে ইতিমধ্যেই আওয়াজ তুলেছেন বিএস ইয়েদুরাপ্পা। তিনি বলেন, "এই অপরাধের ক্ষমা হয় না। সরকার দ্রুত ব্যবস্থা নিক।"  

```