
শেষ আপডেট: 4 August 2022 12:11
দ্য ওয়াল ব্যুরো: দীঘদিন ধরেই মহিলার পিছু নিত (Stalk) এক যুবক। আগে একবার অপহরণের (Kidnap) চেষ্টা করেও ব্যর্থ (Failed) হয়েছিল সে। থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ (Police) তাকে ডেকে সাবধান (Warning) করে ছেড়ে দেয়। তারপরেই মরিয়া হয়ে ১৪ জন বন্ধুর সাহায্যে মহিলার (Woman) বাড়িতে ঢুকে তাকে অপহরণ করল অভিযুক্ত যুবক।
শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে মঙ্গলবার তামিলনাড়ুর (Tamilnadu) মইলাদুথুরাইতে। অপহৃত মহিলার বাড়ির সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে এই দৃশ্য। ক্যামেরায় দেখা যাচ্ছে, একসঙ্গে ১৫ জন যুবক (15 Men) মূল দরজা খুলে ওই মহিলার বাড়িতে ঢুকছে। তারপরেই তাঁকে অপহরণ করে তারা।
ঘটনায় প্রধান অভিযুক্তের নাম বিঘ্নেশ্বরণ। জানা গেছে, অপহৃত মহিলার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল সে। তারপরেই ওই মহিলার পিছু নিতে শুরু করে সে। পিছু নেওয়ার কথা জানানোর পর বিঘ্নেশ্বরণকে থানায় ডেকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেয় পুলিশ। এরপর গত ১২ জুলাই ওই মহিলাকে অপহরণের চেষ্টা করে সে। যদিও সেবার ব্যর্থ হয় অভিযুক্ত যুবক।
এরপর আবার মহিলাকে অপহরণ করার পরিকল্পনা করে সে। এবার আঁটঘাঁট বেঁধেই কাজে নামে বিঘ্নেশ্বরণ। আরও ১৪ জন বন্ধুকে নিয়ে ওই মহিলার বাড়িতে ঢুকে পড়ে সে। তারপর ছুরি দেখিয়ে বাড়ির সদস্যদের ভয় দেখিয়ে ওই মহিলাকে অপহরণ করে তারা।
https://twitter.com/abpnadu/status/1554777988750749696?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1554777988750749696%7Ctwgr%5E455cc008ea9acab0adcd93607bb9dff0d790b2fb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.abplive.com%2Ftamil-nadu%2Fmayiladuthurai-kidnapping-15-men-abduct-woman-from-her-house-caught-on-cctv-watch-video-1546105
এরপরেই পুলিশের দ্বারস্থ হয় মহিলার পরিবার। থানায় খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে একটি তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তে নেমে বিঘ্নেশ্বরণ এবং তার দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত মহিলাকে।
এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।