Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

১২০০ বছরের পুরনো মন্দির 'দখলমুক্ত' পাকিস্তানে! ফের পুজো দিতে আসবেন হিন্দুরা

দ্য ওয়াল ব্যুরো: ১২০০ বছরের পুরনো হিন্দু মন্দির আবার চালু হবে পাকিস্তানে (Pakistan)। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সে মন্দির (Hindu Temple) উদ্ধার করা গেছে। এতদিন মন্দিরটি অবৈধ দখলদারিদের আওতায় ছিল। পাকিস্তানের আদালতের নির্দেশে সে মন্দি

১২০০ বছরের পুরনো মন্দির 'দখলমুক্ত' পাকিস্তানে! ফের পুজো দিতে আসবেন হিন্দুরা

শেষ আপডেট: 4 August 2022 12:46

দ্য ওয়াল ব্যুরো: ১২০০ বছরের পুরনো হিন্দু মন্দির আবার চালু হবে পাকিস্তানে (Pakistan)। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সে মন্দির (Hindu Temple) উদ্ধার করা গেছে। এতদিন মন্দিরটি অবৈধ দখলদারিদের আওতায় ছিল। পাকিস্তানের আদালতের নির্দেশে সে মন্দিরে আবার পুজো শুরু হতে চলেছে।

পাকিস্তানের লাহোর শহরে বর্তমানে একটিমাত্র হিন্দু মন্দির রয়েছে। সেটি কৃষ্ণ মন্দির। নিয়মিত পুজো হয় সেখানে। লাহোরের আনারকলি বাজারের কাছেই ছিল একটি বাল্মীকি মন্দিরও। লাহোর শহরে সেটি দ্বিতীয় হিন্দু মন্দির।

এই বাল্মীকি মন্দিরটি এতদিন একটি খ্রিস্টান পরিবারের দখলে ছিল। গতমাসেই তা দখলমুক্ত করা হয়েছে। পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়ের তদারকি করে যে ফেডেরাল বডি সেই দ্য এভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ড অবৈধ দলখদারিদের হাত থেকে উদ্ধার করেছে পাকিস্তানের এই সুপ্রাচীন হিন্দু মন্দিরটি।

জানা গেছে, লাহোরের এই বাল্মীকি মন্দিরটি যাদের আওতায় ছিল, তারা মূলত খ্রিস্টান, কিন্তু হিন্দু ধর্মগ্রহণ করেছেন বলে দাবি করে থাকেন। তাঁরা এতদিন এই মন্দিরে কেবল বাল্মীকি হিন্দুদেরই পুজো করতে অনুমতি দিতেন। বাকি হিন্দুদের জন্য বন্ধ ছিল এই মন্দিরের দরজা। গত দুই দশক ধরে এমনটাই চলে আসছিল।

মন্দিরটি দখলমুক্ত করার পর সেখানে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী মানুষজন জড়ো হন। ছিলেন শিখ এবং খ্রিস্টানরাও। হিন্দুরা তাঁদের ধর্মীয় রীতি অনুযায়ী মন্দিরে লঙ্গরখানার আয়োজনও করেছিলেন।

আরও পড়ুন: ম্যাকাউটে এখন দু'জন উপাচার্য! একজন চেয়ারে বসে, একজন বাইরে


```