Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বড় মাপের মৃত্যুর ধাক্কা সামলাতে শিখছে তামিলনাড়ু

দ্য ওয়াল ব্যুরো: বড় মাপের রাজনৈতিক নেতার মৃত্যু সেখানে এই প্রথম নয়। নতুন নয়, মৃত্যু ঘিরে সাধারণ মানুষের মধ্যে তোলপাড় হওয়ার ঘটনাও। বিশৃঙ্খলা সেখানে বারবারই ঘটেছে এই ধরনের পরিস্থিতিতে। যার অন্যথা হল না করুণানিধির মৃত্যুতেও। তবে মাত্রা আগের

বড় মাপের মৃত্যুর ধাক্কা সামলাতে শিখছে তামিলনাড়ু

শেষ আপডেট: 8 August 2018 14:34

দ্য ওয়াল ব্যুরো: বড় মাপের রাজনৈতিক নেতার মৃত্যু সেখানে এই প্রথম নয়। নতুন নয়, মৃত্যু ঘিরে সাধারণ মানুষের মধ্যে তোলপাড় হওয়ার ঘটনাও। বিশৃঙ্খলা সেখানে বারবারই ঘটেছে এই ধরনের পরিস্থিতিতে। যার অন্যথা হল না করুণানিধির মৃত্যুতেও। তবে মাত্রা আগের তুলনায় অনেক কম। মঙ্গলবার সন্ধেয় মারা যান তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি। ৯৪ বছরের এই বর্ষীয়ান নেতার মৃত্যুর পরেই রাজ্য জুড়ে ঘনিয়েছে অশান্তির ঝড়। ছড়িয়েছে হিংসা। এই হিংসার ও অশান্তির দাপটে পদপিষ্ট হয়েছেন বহু মানুষ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা দুই। এই অশান্তির আবহ তামিলবাসীকে মনে করিয়ে দিচ্ছে আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজি রামাচন্দ্রনের মৃত্যুর কথা। ১৯৮৭ সালের এই ঘটনায় পুলিশি পদক্ষেপ করতে বাধ্য হয়েছিল প্রশাসন। সেবারে ২৯ জনের মৃত্যু দেখেছিল তামিলনাড়ু। বিশৃঙ্খলা সামলাতে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন ৪৭ জন পুলিশকর্মী। আত্মহত্যা করেছিলেন রামাচন্দ্রনের ৩০ জন অনুগামী। ২০১৬ সালের ডিসেম্বরে জয়ললিতার মৃত্যুর পরে অবশ্য রাজ্যবাসীর মধ্যে অনেকটা সংযম দেখা গিয়েছে। অশান্তির আঁচ ঘনালেও, কারও মৃত্যু হয়েছে বলে জানা যায়নি। তবে আম্মার মৃত্যুর 'আঘাত' সহ্য না করতে পেরে আত্মহত্যা ও মৃত্যু হয় ৪৭০ জনের। করুণানিধি সদ্য মারা গিয়েছেন। এখনও কোনও আত্মহত্যার খবর না এলেও, তাঁর শেষকৃত্যের ভিড়ে পদপিষ্ট হয়ে চলে গিয়েছে দু'টি প্রাণ। যদিও পুলিশ বলছে, সেটা ১৯৮৭-র ওই পাগলামোর তুলনায় কিছুই নয়। সব মিলিয়ে দক্ষিণের রাজনীতিকরা বলছেন, তামিলনাড়ুর সাধারণ মানুষ পরিণত হচ্ছেন। তাঁদের মানসিকতা বদলাচ্ছে। বড় মাপের মৃত্যুগুলো আরও ভাল ভাবে সামলাতে পারছেন তাঁরা।

```