Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

পরিচয়পত্র দেখবে? মেজাজ হারিয়ে টোল বুথ কর্মীদের বেধড়ক মার প্রাক্তন বিজেপি সাংসদের

দ্য ওয়াল ব্যুরো:  খাতায় কলমে ভিআইপি সংস্কৃতি উঠে গেছে বহুদিন। গতবছরই লালবাতি তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তাতেও ভিআইপিদের দৌরাত্ম্য কমছে না। টোল বুথে মন্ত্রী-বিধায়কদের মেজাজ হারানোর ঘটনা অনেকবারই ঘটেছে। ফের মধ্য

পরিচয়পত্র দেখবে? মেজাজ হারিয়ে টোল বুথ কর্মীদের বেধড়ক মার প্রাক্তন বিজেপি সাংসদের

শেষ আপডেট: 5 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো:  খাতায় কলমে ভিআইপি সংস্কৃতি উঠে গেছে বহুদিন। গতবছরই লালবাতি তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তাতেও ভিআইপিদের দৌরাত্ম্য কমছে না। টোল বুথে মন্ত্রী-বিধায়কদের মেজাজ হারানোর ঘটনা অনেকবারই ঘটেছে। ফের মধ্যপ্রদেশের একটি টোল বুথে কর্মীদের বেধড়ক মারধর করে খবরের শিরোনামে এলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ নন্দকুমার সিং চৌহান। ঘটনাটা শুক্রবারের। ইতিমধ্যে প্রাক্তন বিজেপি সাংসদের মেজাজ হারানো খবর ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।  মধ্যপ্রদেশের গুনা-শিবপুরির রাস্তায় একটি টোল বুথের কর্মচারীদের মারধর করতে দেখা যায় নন্দকুমারের নিরাপত্তারক্ষীদের।  রাস্তার সিসিটিভি ফুটেজে ধরাও পড়েছে সে দৃশ্য। ফুটেজে দেখা গেছে, প্রাক্তন সাংসদের গাড়ি দাঁড় করিয়ে পরিচয়পত্র দেখতে চাইছিলেন বুথ কর্মীরা। তাতেই বেজায় চটে যান নন্দকুমার। প্রথমে বুথ কর্মীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। পরে গাড়ি থেকে নেমে আসেন তিনি ও তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁরই নির্দেশে দু’জন নিরাপত্তা কর্মী এগিয়ে গিয়ে টোল বুথের এক কর্মীকে বেধড়ক মারতে শুরু করেন। তাঁকে বাঁচাতে অন্য এক কর্মী এগিয়ে এলে তাঁকে মারা শুরু হয়। পাঁচ দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। ইনদওর, রাতলাম, উজ্জয়িনী-সহ নানা এলাকায় সভা করার কথা রয়েছে তাঁর। অমিত শাহের সফরের আগে ওই সব এলাকা পরিদর্শের জন্যই বেরিয়েছিলেন নন্দকুমার। ফেরার পথেই ঘটে এই ঘটনা। তবে, গোটা বিষয়টাই অস্বীকার করেছেন প্রাক্তন সাংসদ। ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগও দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। টোল প্লাজার ম্যানেজার জানিয়েছেন, শুধু কর্মীদের মারধরই নয়, বুথের ওয়াকি-টকিও ভেঙে দিয়েছেন নন্দকুমারের নিরাপত্তারক্ষীরা। গত বছর, টোল বুথে মাত্র ১০ সেকেন্ড অপেক্ষা করার জন্য মেজাজ হারিয়েছিলেন উত্তরপ্রদেশের সীতাপুরের বিজেপি বিধায়ক রাকেশ রাঠৌর। এক টোল বুথকর্মীকে চড়ও মারেন তিনি।  

```