
শুভাশিস মুখোপাধ্যায়
শেষ আপডেট: 27 November 2024 11:21
দ্য ওয়াল ব্যুরো: শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukherjee) আদ্যোপান্ত এক জাঁদরেল অভিনেতা। দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন একাধিক স্বনামধন্য সব পরিচালকদের সঙ্গে। একসময় একের পর এক ছবিতে তিনিই ছিলেন বিরাজমান। হঠাৎ কী হল? নতুন পরিচালকদের লেন্সে কি ধরা পড়ছে না তাঁর অভিনয় দক্ষতা। (Subhasish Mukherjee) সাক্ষাৎকারে বললেন, ‘এখনকার পরিচালকরা আমাকে অশিক্ষিত ভাবেন, ভাবেন ও কি পারবে? বুঝবে? তার ফলে নেয় না। সমস্যাটা পরিচালক-প্রযোজকরাই বলতে পারেবেন, আমায় কেন অন্য ধারার ছবিতে ব্যবহার করা হয় না!’ কোথাও কি আক্ষেপের কালো মেঘ জমে রয়েছে অভিনেতার (Subhasish Mukherjee) মনে?