
মমতা বন্দ্যোপাধ্যায় ও সুপ্তি পান্ডে
শেষ আপডেট: 12 June 2024 21:09
ঐশী মুখোপাধ্যায়
বয়স দুজনেরই তখন একুশ-বাইশ। মমতা বন্দ্যোপাধ্যায় যোগমায়া কলেজ থেকে শ্রীশিক্ষায়তনে এসেছেন বিএড পড়তে। সুপ্তি বন্দ্যোপাধ্যায় এসেছেন গোখেল কলেজ থেকে। তাঁদের সেই চা-মশলামুড়ি-ফুচকার দিনের গল্প শোনালেন প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। মানিকতলা বিধানসভার উপ নির্বাচনে সুপ্তিকে প্রার্থী করবেন মমতা। মঙ্গলবার নবান্নে সুপ্তিকে ডেকে তাঁর বুকে মা বগলাদেবীর ছবি দেওয়া ব্যাজ লাগিয়ে দিয়েছেন দিদি। বলেছেন, সুপ্তি আমার মান রাখিস। তার পর এই প্রথম মমতার সঙ্গে তাঁর বন্ধুতার গল্প বললেন সুপ্তি পান্ডে। সেদিনের গল্প মণিমুক্তোর মতো।