Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সুবোধ সিংয়ের শাগরেদই ব্যারাকপুরে ব্যবসায়ীর গাড়িতে গুলি ছোড়ে, এখন হাওড়া জেলে বন্দি

আলতাফ বিহারের সমস্তিপুরের বাসিন্দা। কয়েকদিন আগে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে কয়েকদিন আগে ডাকাতির ছক কোষে ছিল আলতাফ।

সুবোধ সিংয়ের শাগরেদই ব্যারাকপুরে ব্যবসায়ীর গাড়িতে গুলি ছোড়ে, এখন হাওড়া জেলে বন্দি

সুবোধ সিং

শেষ আপডেট: 8 July 2024 14:54

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ব্যারাকপুরের ব্যবসায়ীর উপর গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হাওড়া জেলে বন্দি আলতাফ রাজা, আততায়ীদের ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলকে চিনিয়ে দিয়েছিল। আলতাফ বিহারের গ্যাংস্টার সুবোধ সিংয়ের আরও এক শাগরেদ। সুবোধের দুই শাগরেদ রোশন ও সাহিলকে জেরা করে আলতাফের নাম জানতে পেরেছে। তাকেও ব্যারাকপুরে আনা হচ্ছে। 

সিআইডি সূত্রে খবর, আলতাফ বিহারের সমস্তিপুরের বাসিন্দা। কয়েকদিন আগে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে কয়েকদিন আগে ডাকাতির ছক কোষে ছিল আলতাফ। ঘটনার দিন আলতাফ ও দলের কয়েকজন ডাকাতির উদ্দেশে জোড় হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের হেফাজতে থাকার পরে আলতাফকে জেলে পাঠায় আদালত। 

ব্যবসায়ী অজয় মণ্ডলের উপর হামলা ঘটনা নিয়ে তদন্তকারীরা জানতে পেরেছেন, আলতাফ সুবোধের নির্দেশেই বিহার থেকে ব্যারাকপুরে এসেছিল। অজয় মণ্ডলের গতিবিধির উপর নজর রেখেছিল সে। এরপরে শ্যুট আউটের ঘটনা ঘটনাতে দলের বাকি দুজন যখন ব্যারাকপুরের আসে, তখন তাদের অজয় মণ্ডলকে চিনিয়ে দিয়েছিল আলতাফ। হাওড়া বেলিলিয়াস রোডের গুলি চালানোর ঘটনাতেও আলতাফ জড়িত। 

কয়েকদিন আগে বিহার থেকে আন্তঃরাজ্য ডাকাত চক্রের তিনজনকে গ্রেফতার করেছিল সিআইডি। তাদের জেরা করেই সুবোধ সিং ও দলের বাকি সদস্যদের কথা জানতে পেরেছিল তদন্তকারীরা। বিহারের বেউর জেলে বন্দি থাকলেও সুবোধ সেখান থেকেই গ্যাং চালাচ্ছিল। বাংলায় একাধিক ডাকাতি, শ্যুট আউট, তোলাবাজির ঘটনা ঘটিয়েছে সে। ব্যারাকপুরের ওই ব্যবসায়ীর দাবি, সুবোধ তাঁকে কাজে লাগিয়ে প্রোমোটিংয়ের ব্যবসায় নামতে চেয়েছিল। তাই ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রাখতে চাইছিল সুবোধ।

ব্যারাকপুরের ঘটনায় সুবোধ সহ ৭ জনকে এখন সিআইডি হেফাজতে রয়েছে। তবে অজয় মণ্ডলের উপর যে দুজন হামলাকারী গুলি চালিয়েছিল, তাদের এখনও পাকড়াও করতে পারেনি পুলিশ। 


```