শেষ আপডেট: 22 December 2025 19:10
সোমবার তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক নিজের দল ঘোষণা করেছেন। হলুদ, সবুজ এবং সাদা সম্মিলিত পতাকা উন্মোচন করেছেন, ইস্তেহার প্রকাশ করেছেন।
দ্য ওয়াল ব্যুরো: সোমবার তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক নিজের দল ঘোষণা করেছেন। হলুদ, সবুজ এবং সাদা সম্মিলিত পতাকা উন্মোচন করেছেন, ইস্তেহার প্রকাশ করেছেন। অবাক করে দিয়ে একই সঙ্গে দলের প্রার্থীদেরও নাম ঘোষণা করে দিয়েছেন তিনি। যেখানে রয়েছেন চারজন হুমায়ুন কবীর। দলনেতা নিজে লড়বেন ভরতপুর ও রেজিনগর- দুই কেন্দ্র থেকে।