শেষ আপডেট: 14 November 2025 20:15
দিঘায় শীতের আমেজ। ভোরের দিকে কুয়াশায় ঢাকছে সমুদ্র সৈকত। সকালে চাদর গায়ে পর্যটকদের ভিড় বাড়ছে। বর্ষার রূদ্র রূপ নেই সমুদ্রের।
দ্য ওয়াল ব্যুরো: দিঘায় শীতের আমেজ। ভোরের দিকে কুয়াশায় ঢাকছে সমুদ্র সৈকত। সকালে চাদর গায়ে পর্যটকদের ভিড় বাড়ছে। বর্ষার রূদ্র রূপ নেই সমুদ্রের। তাই ফুঁসে ওঠা সমুদ্র দেখতে যাঁরা ভিড় জমান তাঁরাই সূর্যোদয় দেখতে ভিড় করছেন সমুদ্রতীরে। আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি থেকেই জাঁকিয়ে বসবে শীত। তাই দিঘায় পর্যটন শিল্পের সঙ্গে জড়িত মানুষজন এখন অপেক্ষায়।