Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

কলকাতাবাসী নৃত্যশিল্পী গুলিতে খুন আমেরিকায়, বার্তা টিভি অভিনেত্রী দেবলীনার

আমার বন্ধু অমরনাথ ঘোষ গুলিবিদ্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় সেন্ট লুইসে অ্যাকাডেমির কাছে খুন হন। ছোটবেলাতেই অমরের বাবার মৃত্যু হয়। ৩ বছর আগে মারা গিয়েছেন মা। তিনি পরিবারের একমাত্র সন্তান ছিলেন। কী কারণে তাঁকে খুন করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

কলকাতাবাসী নৃত্যশিল্পী গুলিতে খুন আমেরিকায়, বার্তা টিভি অভিনেত্রী দেবলীনার

শেষ আপডেট: 1 March 2024 19:25

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বঙ্গতনয়, ভারতনাট্যম ও কুচিপুড়ি নৃত্যশিল্পী অমরনাথ ঘোষকে গুলি করে খুন করা হয়েছে আমেরিকায়। টিভি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য শুক্রবার এক্সবার্তায় এই খবর জানিয়েছেন। আমেরিকার মিজুরি-র সেন্ট লুইসে সান্ধ্যভ্রমণের সময় কেউ খুব কাছ থেকে তাঁকে গুলি করে। 'সাথ নিভানা সাথিয়া'তে গোপী বহু-র ভূমিকায় অভিনয় করা দেবলীনা ভট্টাচার্য লিখেছেন, অমরনাথকে মঙ্গলবার সন্ধ্যায় গুলি করা হয়। তিনি সেন্ট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে নৃত্যে মাস্টার অফ ফাইন আর্টস করতে গিয়েছিলেন।

দেবলীনা এক্সবার্তায় লিখেছেন, আমার বন্ধু অমরনাথ ঘোষ গুলিবিদ্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় সেন্ট লুইসে অ্যাকাডেমির কাছে খুন হন। ছোটবেলাতেই অমরের বাবার মৃত্যু হয়। ৩ বছর আগে মারা গিয়েছেন মা। তিনি পরিবারের একমাত্র সন্তান ছিলেন। কী কারণে তাঁকে খুন করা হয়েছে, তা এখনও জানা যায়নি। ফলে নিহত অমরের হয়ে আইনি লড়াই করার কেউ নেই। কয়েকজন বন্ধু ছাড়া তাঁর স্বজন বলতে কেউ ছিলেন না।

দেবলীনা আরও লিখেছেন, কলকাতার অসাধারণ নৃত্যশিল্পী ছিলেন অমর। সন্ধ্যায় হাঁটতে বেরনোর সময় একজন তাঁকে বেশ কয়েকটি গুলি করে। আমেরিকায় থাকা কয়েকজন বন্ধু তাঁর দেহ সৎকারের জন্য দাবি জানালেও এখনও জানা যায়নি, তাঁদের কাছে দেহ দেওয়া হয়েছে কিনা। দেবলীনা আমেরিকাস্থিত ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উল্লেখ করে খুনের কারণ সন্ধানের আর্জি জানান অভিনেত্রী।


```