Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

হোয়াটসঅ্যাপ ওয়েব ডাউন? ভারতের নানা প্রান্তে লগইন ও চ্যাট সিঙ্কে সমস্যার অভিযোগ

শুক্রবার সকাল থেকেই একাধিক ব্যবহারকারী অভিযোগ করতে শুরু করেন হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp Web)-এ লগ ইন করা যাচ্ছে না, কিংবা চ্যাট ঠিকমতো সিঙ্ক হচ্ছে না। ফলে কাজের সময় আচমকাই সমস্যায় পড়েন বহু মানুষ।

হোয়াটসঅ্যাপ ওয়েব ডাউন? ভারতের নানা প্রান্তে লগইন ও চ্যাট সিঙ্কে সমস্যার অভিযোগ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 February 2026 09:32

দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপ নাকি কাজ করছে না (WhatsApp Web down)! শুক্রবার সকাল থেকেই একাধিক ব্যবহারকারী অভিযোগ করতে শুরু করেন হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp Web)-এ লগ ইন করা যাচ্ছে না, কিংবা চ্যাট ঠিকমতো সিঙ্ক হচ্ছে না। ফলে কাজের সময় আচমকাই সমস্যায় পড়েন বহু মানুষ (WhatsApp outage India)।

আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট Downdetector-এর তথ্য অনুযায়ী, সকাল ৯টা নাগাদ অভিযোগের সংখ্যা হঠাৎ করেই বাড়তে শুরু করে। সকাল ৮টা ৫৪ মিনিট পর্যন্ত অন্তত ১৬ জন ব্যবহারকারী ভারতে পরিষেবা ব্যাহত হওয়ার রিপোর্ট করেন (WhatsApp login issue sync problem)।

মূলত দু’ধরনের সমস্যার কথা সামনে এসেছে -

  • লগইন করতে গিয়ে ত্রুটি বার্তা
  • মোবাইলের সঙ্গে ওয়েব ভার্সনের চ্যাট সিঙ্ক না হওয়া

যদিও সমস্যাটি কতটা বিস্তৃত এবং দেশের কোন কোন অঞ্চলে বেশি প্রভাব ফেলেছে, তা এখনও স্পষ্ট নয়। সংস্থার তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

হোয়াটসঅ্যাপ ওয়েব ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। তাই সামান্য ব্যাঘাতও তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় প্রতিফলিত হয়।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়েছে কিনা, তা নিয়ে স্পষ্ট আপডেট মেলেনি।


```