Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেট

এই অনুমোদন দেশের বেসরকারি মহাকাশ সংস্থাগুলিকে উৎসাহ দেওয়ার দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে। সরকারের ডিজিটাল ইন্ডিয়া মিশনকে বাস্তবায়িত করতে এমন হাই-স্পিড স্যাটেলাইট পরিষেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেট

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 9 July 2025 21:20

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ডিজিটাল কানেক্টিভিটির স্বপ্ন পূরণে বড় পদক্ষেপ করল কেন্দ্র। এবার ভারতে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর অনুমতি পেল ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক।

ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (IN-SPACe) জানিয়েছে, দিল্লির স্টারলিঙ্ক (M/s Starlink Satellite Communications Private Limited)-কে দেশের মাটিতে স্টারলিঙ্ক জেন১ লো-আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট কনস্টেলেশন ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এই অনুমতি পাঁচ বছরের জন্য বৈধ, অথবা জেন১ স্যাটেলাইট কনস্টেলেশনের কার্যক্ষম মেয়াদ শেষ হওয়া পর্যন্ত। ফলে এবার দেশের প্রত্যন্ত গ্রামে, দুর্গম পাহাড়ি অঞ্চলেও হাই-স্পিড ইন্টারনেট পৌঁছে যাওয়ার সম্ভাবনা তৈরি হল। তবে পরিষেবা শুরুর আগে স্টারলিংককে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র নিতে হবে।

স্টারলিঙ্ক জেন১ পৃথিবীর ৫৪০ থেকে ৫৭০ কিমি উচ্চতায় মোট ৪,৪০৮টি স্যাটেলাইট নিয়ে তৈরি। শুধু ভারতে এই কনস্টেলেশন প্রায় ৬০০ জিবিপিএস (Gbps) ডেটা থ্রুপুট দিতে সক্ষম। এর ফলে শহর, গ্রাম, দুর্গম এলাকা, সব জায়গাতেই মিলতে পারে নিরবচ্ছিন্ন, দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা।

এই অনুমোদন দেশের বেসরকারি মহাকাশ সংস্থাগুলিকে উৎসাহ দেওয়ার দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে। সরকারের ডিজিটাল ইন্ডিয়া মিশনকে বাস্তবায়িত করতে এমন হাই-স্পিড স্যাটেলাইট পরিষেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এতে বিশেষভাবে উপকৃত হবেন, দুর্গম এলাকায় মানুষজন, স্কুল, ব্যবসায়িক সংস্থা, এমনকি বিপর্যয় মোকাবিলা বাহিনীর মতো পরিষেবা। ইন্টারনেট-নির্ভর শিক্ষাব্যবস্থা, ডিজিটাল ব্যাঙ্কিং, টেলিমেডিসিন-সহ একাধিক খাতে বিপুল পরিবর্তন আনতে পারে স্টারলিংক। তবে, ভারতের জাতীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রক শর্তাবলী মেনে এই পরিষেবা চালু রাখতে হবে স্টারলিংককে।

বর্তমানে বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই লিও স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সম্প্রসারণের কাজ শুরু করেছে। শ্রীলঙ্কাতে সম্প্রতি স্টারলিংক তার পরিষেবা চালু করে। সেই তালিকায় জায়গা করে নিল ভারতও।

তবে ভারতে স্টারলিঙ্কের এই যাত্রা কেমন হবে, তা এখন সময়ই বলবে।


```