Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মাথার উপর নেমে আসে লক্ষ-কোটি তারা, অন্ধকারেই অনন্য দেশের এই গ্রাম, দীপাবলিতেও জ্বলে না আলো

ডার্ক স্কাই রিজার্ভ হল একটি এলাকা, যা অন্তত ৭০০ বর্গ কিমি বা প্রায় ১৭৩,০০০ একর জায়গা নিয়ে তৈরি। এই গোটা এলাকায় অন্ধকার থাকা সত্ত্বেও, রাতের দৃশ্য মনোরম।

মাথার উপর নেমে আসে লক্ষ-কোটি তারা, অন্ধকারেই অনন্য দেশের এই গ্রাম, দীপাবলিতেও জ্বলে না আলো

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 31 October 2024 13:43

দ্য ওয়াল ব্যুরো: একদিকে যখন আলোর উৎসবে মেতেছে গোটা দেশ, ঠিক তখনই দেশের একটা প্রান্ত ঢেকে রয়েছে অন্ধকারে। তবে কারণটাও বিশেষই! লক্ষ কোটি তারার আলোয় উদ্ভাসিত গোটা একটা গ্রাম! প্রয়োজন পড়ে না বৈদ্যুতিন আলোর।আলো নয়, অন্ধকার উদযাপন করে ভারতের এই গ্রাম। আকাশে বিস্তৃত এলাকা, পুরোটাই ঘুটঘুটে অন্ধকার। তারই মাঝে জ্বলে অসংখ্য নক্ষত্র। সেই আলোতেই আলোকিত হয় প্রত্যেকটি বাড়ি।

মনে প্রশ্ন আসতেই পারে, কোথায় সেই গ্রাম? লাদাখে ভারতের প্রথম 'ডার্ক স্কাই রিজার্ভ' প্রতিষ্ঠিত হয়েছে। লাদাখে, ইন্দো-চিন বর্ডারে অবস্থিত এই গ্রাম। ৩০০ মানুষের বসবাসের এই গ্রামে, ২০২৪ সালেও নেই বিদ্যুৎ যোগাযোগ। 

ডার্ক স্কাই রিজার্ভ কী?

ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই অ্যাসোসিয়েশন (আইডিএসএ) একটি ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই রিজার্ভ (আইডিএসআর) তৈরি করেছে। এটি আসলে কী? ডার্ক স্কাই রিজার্ভ হল একটি এলাকা, যা অন্তত ৭০০ বর্গ কিমি বা প্রায় ১৭৩,০০০ একর জায়গা নিয়ে তৈরি। এই গোটা এলাকায় অন্ধকার থাকা সত্ত্বেও, রাতের দৃশ্য মনোরম। গুচ্ছ গুচ্ছ নক্ষত্রের আলোয় সুন্দর পরিবেশ তৈরি হয়। শুধুই নজর করা দৃশ্য নয়, এই ডার্ক স্কাই রিজার্ভ বানানোর পিছনে রয়েছে অনেকগুলি কারণ। তা হল এখানকার বৈজ্ঞানিক, প্রাকৃতিক, শিক্ষাগত এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা। 


এটি লাদাখের হ্যানলে গ্রামে তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছে হ্যানলে ডার্ক স্কাই রিজার্ভ। এই ডার্ক স্কাই রিজার্ভটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৫০০ মিটার উপরে অবস্থিত। এর জন্য বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স-এর বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ সহায়তা করেছে। 

মোট ছয়টি গ্রাম নিয়ে তৈরি করা হয়েছে ডার্ক স্কাই রিজার্ভ। এই গ্রামগুলির মধ্যে রয়েছে ভোক, খুলডো, শাডো, পুঙ্গুক, নাগা এবং তিব্বত। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স ১০টি টেলিস্কোপ কিনেছে। সেই দশটি টেলিস্কোপ বসানো হয়েছে আশেপাশের স্থানীয় এলাকায়।

ইনস্টল করা টেলিস্কোপগুলি ইন্টারনেটের সাহায্যে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত রয়েছে, যাতে পর্যটকরা বিশ্বের যে কোনও জায়গা থেকে মহাকাশীয় বিভিন্ন কার্যকলাপ দেখতে পারে। এই প্রকল্প করার আরও একটি উদ্দেশ্য রয়েছে, তা হল এখানে পর্যটকের সংখ্যা বাড়ানো। এতে এখানকার আর্থিক উন্নতি সম্ভব হবে।

সারা বিশ্বে ডার্ক স্কাই রিজার্ভের অবস্থা কী?

বর্তমানে, সারা বিশ্বে ২০টি ডার্ক স্কাই রিজার্ভ রয়েছে, যার মধ্যে ৭টি যুক্তরাজ্যে, ৪টি ফ্রান্সে, ২টি মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে রয়েছে। আর নিউজিল্যান্ড, কানাডা, নামিবিয়া এবং অস্ট্রেলিয়ার রয়েছে একটি করে ডার্ক স্কাই রিজার্ভ।


```